অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত, দীপাবলিতে সেলিব্রেশনের মুডে তারকারা, কে কী বার্তা দিলেন?

দেশজুড়ে দীপাবলি পালন করছেন সকলে। আলোর রোশনাইয়ে ভরে উঠেছে ভারতের প্রতিটি কোণ। আর এদিকে আলোর উৎসব দীপাবলির পাশাপাশি কালীপুজোয় মেতে উঠলেন বঙ্গবাসী। যুগ যুগ ধরে ঘরে প্রদীপ জ্বালিয়ে অমঙ্গল দূর করেন আর লক্ষ্মী আনেন ঘরে। আর যে কোনও সেলিব্রেশনেই প্রথমেই উঠে আসে সেলিব্রিটিদের নাম। বলিউড তারকারাও সেজেগুজে খুব ঘটা করে দীপাবলি উদযাপন করছেন। এ বছরও দীপাবলি উপলক্ষ্যে মেতে উঠলেন বলি তারকারা।

অক্ষয় কুমার থেকে অজয় দেবগন সকলেই দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দিওয়ালিতে সুন্দর একটি পোস্ট করেছেন বলিউডের খিলাড়ি কুমার। প্রদীপের একটি ভিডিও এক্স হ্যান্ডেলের পোস্ট করে লিখেছেন, 'সবার মনে থাকুক দীপাবলি, প্রত্যেকের ঘরে আসুক খুশি।'

Kangna Ranaut and Akshay Kumar

এমনিতে, অন্যান্য সব পুজো পার্বণ বা উৎসবে বিশেষ কিছু বার্তা দেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। তেমনি দীপাবলি উপলক্ষেও একটি সুন্দর ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কঙ্গনা। লক্ষ্মী গণেশের ছবি এবং প্রদীপের ছবি পোস্ট করেন তিনি। লেখেন, 'ধন-ধান্য সুখ-সমৃদ্ধি, সৌহার্দ্য পূর্ণ মহাপরব দীপাবলির শুভেচ্ছা। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হোক।'

দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন 'পুষ্পা রাজ' আল্লু আর্জুনও। সোশ্যাল মিডিয়ায় উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। সুন্দর প্রদীপের ছবি দিয়ে লিখেছেন আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা। 'আলোর এই উৎসব আপনার জীবনে নতুন আলো বয়ে আনুক।'

পরিবারের সঙ্গে এই বছর দীপাবলি সেলিব্রেট করছেন সোহা আলি খান। উৎসবের এই মুহূর্তে পরিবারের সুন্দর একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। পাশাপাশি দীপাবলিতে পরিবার নিয়ে সুন্দর বার্তা দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা অনুপম খেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+