ফ্লপ করেছিল সিনেমা, কোটি টাকা লোকসানের জেরে সার্কাসে যোগ দিয়েছিলেন বলিউডের এই অ্যাকশন হিরো

বলিউডের অ্য।কশন হিরোদের তালিকায় রয়েছে তাঁর নাম। খুব অল্প সময়ের মধ্যেই নিজের স্টান্ট এবং অ্যাকশন দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছিলেন বিদ্যুৎ জামেওয়াল। কিন্তু ভাগ্য বেশিদিন সঙ্গ দেয়নি। ক্র্যাক ছবিটি বক্স অফিসে একেবারেই তেমন ভাবে চলেনি। সেই ছবির প্রযোজনাতে টাকা দিয়েছিলেন অভিনেতা।

ছবি বক্স অফিসে না চলায় এক কথায় কোটি কোটি টাকা লোকসান হয়ছিল তাঁর। প্রায় সব হারিয়ে পথে বসেছিলেন অভিনেতা। এক সংবাদ মধ্যমে একটি সাক্ষাৎকারে বিদ্যুৎ জানিয়েছিলেন। ছবিটি ফ্লপ করার পর তাঁর হাতে প্রায় কিছুই ছিল না। শেষ পর্যন্ত পেট চালাতে সার্কাসে যোগ দিয়েছিলেন তিনি।

vidyut jamwal

ক্র্যাক ছবিকতে প্রযোজনায় যোগ দিয়েছিলেন তিনি। তাতে প্রচুর টাকা খরচ করেছিলেন অভিনেতা। কিন্তু দুর্ভাগ্যবশত চলেনি ছবিটি। সেসময় একের পর এক পরামর্শ এসেছে তাঁর কাছে। যাঁরা একই ভাবে এই পেশায় থেকে সবর্বস্ব হারিয়েছিলেন তারাও পরামর্শ দিয়েছেন তাঁকে। এমনকী বন্ধু বান্ধব সকলেই কেবল পরামর্শ দিয়ে গিয়েছেন তাঁকে। কিন্তু কেউ সাহায্য করেননি। শেষ পর্যন্ত সেই সব পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন অভিনেতা। কারণ কোনও বিতর্কে সেসময় তিনি জড়াতে চাইছিলেন না। খারাপ সময়কে ব্যবহার করে সেসময় অনেকেই অনেক রকম ফায়দা তোলার চেষ্টা করেন।

কোনও কিছু বুঝতে না পেরে বাড়ি ফিরে এসে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা শুরু করেন এই পরিস্থিতিতে কী করা যায়। কীভাবে লোকসান পূরণ করবেন। তারপরে অনেক চিন্তা ভাবনা করে তিনি বন্ধুর সার্কাসে যোগ দেন। প্রায় তিন মাস তিনি সেখানে কাজ করেছিলেন। এবং ধীরে ধীরে নিজেকে বিতর্কের মধ্য থেকে বের করে আনসে সমর্থ হয়েছিলেন।

নোরা ফতেহি, অ্যামি জ্যাকসন, অর্জুন রামপালের সঙ্গে ক্র্যাক ছবিটি তৈরি করা হয়েছিল। তাতে বিদ্যুৎ জামেওয়াল পরিচালক আদিত্য দত্তের সঙ্গে কাজ করেছিলেন। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল সিনেমা হলে। কিন্তু বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়ে। ওখন ওটিটিতেও মুক্তি পেয়েছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+