Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শাহরুখ,কাজলদের সন্তানরা বিদেশী কোন কোন কোর্সের পড়াশোনায় ব্যস্ত! বলিউডের স্টার কিডদের খবর একনজরে

শাহরুখ,কাজলদের সন্তানরা বিদেশী কোন কোন কোর্সের পড়াশোনায় ব্যস্ত! বলিউডের স্টার কিডদের খবর একনজরে

নেপোটিজম নিয়ে বিতর্ক যতই হোক না কেন,স্টার কিডদের নিয়ে বলিউড ঘিরে ভক্তদের কৌতূহলও কিছু কম যায় না! তাঁদের বাবা-মায়েদের জনপ্রিয়তার হাত ধরে ক্যামেরার ফ্ল্যাশবাল্ব বহুবারই এসে পড়েছে নায়সা, আরিয়ান, সুহানা কিম্বা খুশি কাপুরের ওপর। এক নজরে দেখা যাক এই স্টার কিডরা বিদেশে কোন কোন কোর্সে ব্যস্ত।

নায়সা দেবগণ

অজয় ও কাজলের সন্তান নায়সা সিঙ্গাপুরের বিখ্যাত কলেজ ইউনাইডেট ওয়ার্ল্ড কলেজ সাউথ ইস্ট এশিয়া-য় পাঠরত। তবে শোনা যাচ্ছে, পড়াশোনার পাঠ মিটিয়ে নায়সা বলিউডে যোগ দিতে চান। মা কাজল ও বাবা অজয় দেবগনের জনপ্রিয়তায় পৌঁছতে নায়সা কতটা সক্ষম হন সেদিকে নজর রয়েছে বহু মহলের।

সুহানা খান

বলিউডের সেলেবদের নেক্সট জেন-এর অন্যতম সেলেব এখনই হয়ে উঠেছেন সুহানা খান। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অভিনয়ের শিক্ষা গ্রহণ করছেন। সেখানে বিভিন্ন থিয়েটারে ইতিমধ্যেই অভিনয় করা শুরু করেছেন সুহানা।

ইব্রাহিম খান

সইফ আলি খান ও অমৃতার সন্তান সারা আলি খান ইতিমধ্যেই বলিউডে পা রেখেছেন। এবার তাঁর ভই অর্থাৎ অমৃতা সইফের দ্বিতীয় সন্তান ইব্রাহিম খান বলিউডে পা রাখতে পারেন বলে খবর। ইব্রাহিম লন্ডনে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাশ করে ভারতে ফিরেছেন। তবে তারপরও আরও কিছু কোর্সে ইব্রাহিম ব্যস্ত বলে জানা গিয়েছে।

আলাভিয়া জেফরি

জাভেদ জাফরির মেয়ে আলাভিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ খ্যাতনামা। নিউ ইয়র্কের ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আপাতত তিনি পড়াশোনার পর্বে মেতে আছেন।

নব্য নভেলি নন্দা

নিউ ইয়র্সের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি । এর আগে তিনি ইউকের সেভেনওকস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। শ্বেতা নন্দার মেয়ে নব্য ইতিমধ্যেই স্টার কিড হিসাবে নজর কাড়াছেন।

আরিয়ান খান

বলিউড বাদশা শাহরুখের ছেলে আরিয়ানকে ঘিরে লাইমলাইট যথেষ্ট! ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে সিনেম্যাটিক আর্ট নিয়ে তিনি পড়াশোনা করছেন। শোনা যাচ্ছে ফিল্ম নিয়ে পড়াশোনা চালানো এই তারকা পুত্র খুব শিগিগিরিই বলিউডে পা রাখতে পারেন।

খুশি কাপুর

শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর নিউ ইয়র্ক ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের পাঠ নিয়েছেন। দিদি জাহ্নবীর মতো খুশিও খুব শিগগিরিই বলিউডে পা রাখতে পারেন বলে শোনা যাচ্ছে।

যশবর্ধন আহুজা

ফিল্ম তারকা গোবিন্দার ছেলে যশবর্ধন লন্জনের মেট ফিল্ম স্কুল থেকে পাশ করেছেন। শোনা যাচ্ছে তিনিও চাইছেন বাবা গোবিন্দার মতোই বড় স্টার হতে।

আলিয়া কাশ্যপ

তাঁর ইউটিউব চ্যানেলের জন্য এই মুহূর্তে বেশ জনপ্রিয়তা রয়েছে আলিয়া কাশ্যপের। ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া সাদার্ন ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বলে শোনা যায়।

আহান শেট্টি

সুনীল শেট্টির মেয়ে আথিয়া ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন ফিল্মে পা রেখে। এরপর সুনীলের ছেলে আহানও বাবার মতোই ফিল্মে পা রাখতে পারেন বলে খবর। আপাততত আহান ইউনাইটেড স্টেটস ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিং এর কোর্স করছেন।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+