Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফাদার্স ডে–তে বলিউড তারকাদের আবেগঘন পোস্ট বাবাদের নিয়ে, এক নজরে দেখে নিন

আজকে ফাদার্স ডে। সন্তানের মাথার ওপর ছত্রছায়া হয়ে থাকে আমাদের বাবা। প্রত্যেকের জীবনে মায়েদের পাশাপাশি তাঁদের বাবারাও সমানভাবে গুরুত্বপূর্ণ। জীবনের চলার পথে প্রতিটা পদক্ষেপে আমরা আমাদের বাবাদের দেখানো পথ অনুসরণ করি। রবিবার পিতৃদিবস উপলক্ষ্যে বলিউড তারকাদের শুভেচ্ছা উপছে পড়ল সোশ্যাল মিডিয়া জুড়ে। অনুষ্কা শর্মা, অজয় দেবগণ, সঞ্জয় দত্ত ও একাধিক তারকারা তাঁদের বাবাদের নিয়ে আবেগে ভাসলেন।

শ্বেতা বচ্চন

অভিনেতা অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন তাঁর বাবার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে অমিতাভের সিনেমা শাহেনশা ছবির জনপ্রিয় একটি সংলাপ দিয়েছেন ক্যাপশনে। সেই ক্যাপশনে শ্বেতা লিখেছেন, '‌রিস্তে মে তো সির্ফ মেরে লাগতে হ্যায়'‌। অমিতাভ কন্যা শ্বেতার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, '‌লাভ ইউ মামা'‌।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

অভিনেত্রী অনুষ্কা শর্মাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা অজয় কুমার শর্মাকে নিয়ে পোস্ট দেন। যেখানে দেখা গিয়েছে, অজয় কুমার শর্মা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। এই ছবিটি অনুষ্কার মুম্বইয়ের বাড়িতে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্কার বাব সোফাতে একটি বিরাট টেডি বিয়ারের পাশে বসে রয়েছেন। বিশেষ এই দিনে এই ছবিটি লাল রঙের হার্ট ইমোজি দিয়ে পোস্ট করেছেন অনুষ্কা।

অজয় দেবগণ

অভিনেতা অজয় দেবগণ তাঁর পুত্র যুগ দেবগণকে নিয়ে কোনও একটি সিনেমার সেট থেকে অচেনা একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অজয় দেবগণ তাঁর প্রয়াত বাবা বীরু দেবগণের সঙ্গে কাটানো ছোটবেলা নিয়ে কথা বলেন। অজয় লেখেন, '‌এই মুহূর্তটা আমায় সেইসব দিনে ফিরিয়ে নিয়ে গেল যখন আমি বাবাকে ক্যামেরার পেছনে দেখতাম বিভিন্ন দিক থেকে। যতটা সম্ভব সিনেমা তৈরির প্রতি তাঁর ভালোবাসা গ্রহণ করার চেষ্টা করছি।'

সারা আলি খান

অভিনেত্রী সারা আলি খান বাবা ও বলিউড অভিনেতা সইফ আলি খানের সঙ্গে তাঁর ও ভাই আব্রাহামের ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, '‌হ্যাপি ফাদার্স ডে আব্বাজান।'‌

সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্ত এই বিশেষ উপলক্ষ্যে তাঁর তিন সন্তান ত্রিশালা, ইকরা ও সাহরানকে নিয়ে পোস্ট দেন এবং অভিনেতা তাঁর প্রয়াত বাবা সুনীল দত্তকে স্মরণ করেন। সঞ্জয় দত্ত লেখেন, '‌আই লাভ ইউ বাবা!‌আমার জন্য, আমাদের জন্য... আমাদের পরিবারের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ! আপনি সর্বদা আমার শক্তি, গর্ব এবং অনুপ্রেরণার মহান উৎস। আমি ধন্য এবং ভাগ্যবান যে আপনার ছেলে হতে পেরে।'‌

মাধুরী দীক্ষিত

অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর স্বামী শ্রীরাম নেনে এবং তাঁদের দুই সন্তান আরিন ও রায়ানকে নিয়ে ছবি পোস্ট করেন। মাধুরী ক্যাপশনে লেখেন, '‌একজন পিতা একটি কঠিন ঢাল হয় যা তাঁর সন্তানদের রক্ষা করে। যাই হোক না কেন, তিনি সর্বদা তাদের রক্ষা করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন, তবে তাদের এমন পাঠও শেখান যা অন্য কেউ পারে না। বিশ্বের সেরা বাবাকে ফাদার্স ডে-এর শুভেচ্ছা! আমাদের সন্তানরা ধীরে ধীরে তরুণ ভদ্রলোক হয়ে উঠছে যাদের আমরা সবসময় কল্পনা করেছি।'‌

অভিষেক বচ্চন

'‌দশবি'‌ অভিনেতা অভিষেক বচ্চন বাবা অমিতাভের সঙ্গে ছবি শেয়ার করে ফাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক লিখেছেন, '‌প্রধান ব্যক্তি!‌ হ্যাপি ফাদার্স ডে পা!‌ লাভ ইউ'‌।

করণ জোহর

পরিচালক-প্রযোজক করণ জোহরও তাঁর দুই সন্তানকে নিয়ে ফাদার্স ডে-তে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন এবং আবেগে ভেসেছেন। '‌আমার মাথায় আমার মায়ের হাত এবং তার নিরলস ভালবাসা, সময় এবং সমর্থন না থাকলে আমি আমার হৃদয় থেকে এমন সিদ্ধান্ত নিতে পারতাম না। এমন একটি দিন নেই যেদিন আমি রুহি এবং যশকে আমার জীবনে আনার জন্য বিশ্বকে ধন্যবাদ জানাই না! আমি এবং সমস্ত অবিবাহিত মা-বাবাকে ফাদার্স ডে-এর শুভেচ্ছা'‌। আসলে করণ জোহরের দুই সন্তান রুহি এবং যশ সারোগেসির মাধ্যমে নেওয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+