Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) অক্টোবরে বলিউডে মুক্তি পাবে কোন কোন সিনেমা? জেনে নিন আগে থেকে

সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে 'ওয়েলকাম ব্যাক', 'হিরো', 'কাট্টি বাট্টি', 'কিস কিসকো পেয়ার করু'-র মতো সিনেমা। আর এই অক্টোবরেও বলিউডে মুক্তি পেতে চলেছে আরও কিছু জবরদস্ত সিনেমা। [বলিউড সেলেবসদের সম্পর্কে অজানা নানা মজাদার তথ্য]

কমেডি, অ্যাকশন, রোমান্স, আবেগ- সবেরই ছোঁয়া থাকবে আগামী মাসে মুক্তি পেতে চলা এই সিনেমাগুলিতে। ['আম আদমি'দের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ১৫ বলিউড তারকা!]

এই সিনেমাগুলির মধ্যে অন্যতম আরুষি হত্যার ঘটনার উপরে তৈরি সিনেমা 'তলওয়ার', অক্ষয় কুমারের 'সিং ইজ ব্লিং', ঐশ্বর্য রাই বচ্চনের কামব্যাক সিনেমা 'জজবা' ইত্যাদি। ['খিলাড়ি' অক্ষয় কুমারের একাধিক রঙ্গীন প্রেম কাহিনি]

অক্ষয় কুমার ও ঐশ্বর্য ছাড়া সেভাবে কোনও বড় সুপারস্টারদের সিনেমা অক্টোবরে মুক্তি না পেলেও দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা উপাদান নিয়ে আসছে হরেক সিনেমা। [রণবীর-দীপিকার 'তামাশা'-র এক্সক্লুসিভ দৃশ্য]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, এই অক্টোবরে দর্শকদের বিনোদন দিতে কোন কোন হিন্দি সিনেমা মুক্তি পেতে চলেছে। [সানি লিওনিকে নিয়ে অজানা নানা কথা]

সিং ইজ ব্লিং

সিং ইজ ব্লিং

২ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন।

তলওয়ার

তলওয়ার

২ অক্টোবরই মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটিরও। আরুষি হত্যা নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান ও কঙ্কনা সেন শর্মা।

অউর দেবদাস

অউর দেবদাস

৯ অক্টোবর মুক্তি এই সিনেমার। অভিনয়ে রয়েছেন অদিতি রাও হায়দারি ও রাহুল ভাট।

রুদ্রামাদেবী

রুদ্রামাদেবী

অনুষ্কা শেট্টি ও অল্লু অর্জুন অভিনীত সিনেমাটি মুক্তি পাবে ৯ অক্টোবর।

জজবা

জজবা

পাঁচবছর পরে বলিউডে কামব্যাক করছেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর সঙ্গে এই সিনেমায় রয়েছেন ইরফান খানও। ছবিটি মুক্তি পাবে ৯ অক্টোবর।

আনইন্ডিয়ান

আনইন্ডিয়ান

অজি ক্রিকেট তারকা ব্রেট লি ও তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।

বীবা বয়েজ

বীবা বয়েজ

এই সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুডা, গুলশন গ্রোভার প্রমুখেরা। ছবির মুক্তি ১৬ অক্টোবর।

পেয়ার কা পঞ্চনামা

পেয়ার কা পঞ্চনামা

কার্তিক তিওয়ারি ও নুসরত বারুচা অভিনীত এই সিনেমাটি হলে দেখা যাবে ১৬ অক্টোবর থেকেই।

বাম্পার ড্র

বাম্পার ড্র

এই কমেডি সিনেমায় রয়েছেন রাজপাল যাদব, জাকির হুসেনের মতো অভিনেতা। ছবির মুক্তি ১৬ অক্টোবর।

দিমাগ কা দহি

দিমাগ কা দহি

আর একটি কমেডি সিনেমা মুক্তি পাবে ১৬ অক্টোবর। কাদের খান, ওম পুরীর মতো তারকারা রয়েছেন এই সিনেমায়।

শানদার

শানদার

শাহিদ কাপুর ও আলিয়া ভাটের রোমান্স দেখতে হলে আপনাকে যেতেই হবে সিনেমা হলে। ছবিটি মুক্তি পাবে ২২ অক্টোবর।

ম্যায় অউর চার্লস

ম্যায় অউর চার্লস

সম্প্রতি প্রকাশ্যে চুমু খেয়ে বিতর্ক তৈরি করেছেন রণদীপ হুডা ও রিচা চাড্ডা। তাঁদের অভিনীত এই সিনেমা ৩০ অক্টোবর মুক্তি পেয়ে বক্স অফিসে কি কামাল দেখায় সেটাই এখন দেখার।

ইয়ারা সিলি সিলি

ইয়ারা সিলি সিলি

পাওলি দাম ও পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত এই বলিউড সিনেমাটিও মুক্তি পাবে ৩০ অক্টোবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+