‘বিক্রান্ত রোনা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল, খুশি ভক্তরা

‘বিক্রান্ত রোনা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল, খুশি ভক্তরা

বলিউড সিনেমা 'বিক্রান্ত রোনা’র ট্রেলার আজ মুক্তি পেয়েছে। সাউথ সুপারস্টার কিচ্ছা সুদীপ ও বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজের ছবি 'বিক্রান্ত রোনা'-এর টিজার মুক্তির পর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে মুক্তি পাবে নতুন ছবির ট্রেলার। এই প্রথমবার কিচ্ছা সুদীপ ও জ্যাকলিন জুটিকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। যা নিয়ে বেশ খুশি ভক্তরা।

‘বিক্রান্ত রোনা’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এল, খুশি ভক্তরা


তবে, কী নিয়ে এই সিনেমার গল্প। এটা একটা গ্রামের গল্প। যেখানে এমন একটা জায়গা আছে যেখানে যেতে গ্রামবাসী থেকে সকলেই সবাই ভয় পান। কিন্তু সেখানে যেতে একদমই ভয় পানননি অভিনেতা। তাঁর চরিত্রের নাম বিক্রান্ত রোনা। তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। বিক্রান্ত একটি খুনের ঘটনা সমাধান করতে গ্রামের সেই ভয়ঙ্কর জায়গায় যাবেন। আর সেখানে তিনি অনেক কিছুর মুখোমুখি হবেন। 'বিক্রান্ত রোনার সিনেমাটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার থ্রিলার ছবি।তারপর গল্প কোন দিকে মোড় নেবেন। তা জানতে হলে দেখতে হবে আসন্ন সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক অনুপ ভান্ডারী। আসন্ন সিনেমায় অভিনয় করবেন নিরুপ ভান্ডারী, নীথা অশোক, জ্যাকলিন ফার্নান্ডেজ, মধুসূদন রাও সহ একাধিক তারকারা। সিনেমাটির প্রযোজক এর ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সালমান খানকে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

অপরদিকে, হিন্দি সিনেমার সুপারহিট ছবির মধ্যে 'নো এন্ট্রি' বেশ জনপ্রিয়। সিনেমাটি মুক্তি পেয়েছে ২০০৫ সালে। সেই সময় বক্স অফিসে ছবিটি দারুন ব্যবসা করেছিলো। ছবিটি পরিচালনা করেছিলেন অনীশ বাজমি। বলিউড সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখে গিয়েছিল সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খান। তাছাড়াও অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন বিপাশা বসু, এষা দেওল, লারা দত্ত ও সেলিনা জেটলি। এবার আসতে চলেছে 'নো এন্ট্রি ২’।

আসন্ন সিনেমায় পরিচালকের আসনে থাকছেন অনীশ বাজমিই। এই সিনেমায় অভিনয় করবেন সলমন খান, অনিল কাপুর ও ফারদিন খানই। আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তবে, নায়িকার জায়গা দেখা যাবে অন্য নায়িকাদের এমনটাই জানা গিয়েছে। জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়াকে দেখা যাবে আসন্ন সিনেমায়। খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই কমেডি-ড্রামার সিক্যুয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+