এভারেস্টের বেস ক্যাম্পে কি পৌঁছাতে পারবেন অমিতাভ, দেখুন ‘উঁচাই’-এর ট্রেলার
এভারেস্টের বেস ক্যাম্পে কি পৌঁছাতে পারবেন তিন বন্ধু, দেখুন ‘উঁচাই’-এর ট্রেলার
'উঁচাই’ সিনেমার ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। টিজার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রকাশ পাবে সিনেমার ট্রেলারটি। ভক্তদের অপেক্ষার অবসান হয়ে আজ। মঙ্গলবার অমিতাভ বচ্চন, অনুপম খের ও বোমান ইরানির অভিনীত আসন্ন ছবি উঁচাই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুরাজ আর বারজাতিয়া। এটিও একটি পারিবারিক চলচ্চিত্র। চার বন্ধুর জীবন কাহিনী বর্ণনা করে যারা একটি আপাতদৃষ্টিতে অসম্ভব স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করার ঘটনাকেই এখানে দেখানও হবে। ছবিটি এই বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কী দেখা গেল ট্রেলারে
সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরনায় পূর্ণ সিনেমার ট্রেলারটি। ট্রেলারে দেখা গিয়েছে, অমিতাভ বচ্চন, বোমান ইরানি অনুপম খের এই বয়সেও মাউন্ট এভারেস্টে ওঠার স্বপ্ন দেখেন। তাদের স্বপ্ন মাউন্ট এভারেস্টে উঠে বেস ক্যাম্পে তারা একদিন যাবেনই। তাদের স্বপ্নের কথা শুনলেও অনেকেই সেখানে না যাওয়ার পরামর্শ দেন।
অমিতাভ, বোমান ইরানি এবং অনুপম কারো কথা না শুনে তাদের স্বপ্নের পথের উদ্দেশ্যে রওনা দেন। সেই গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য তাদের বৃষ্টি, বরফ, এবড়ো-খেবড়ো রাস্তা পের হতে হয়। তবে তারা কিন্তু একদমই হাল ছাড়েননি। কিন্তু, ট্রেলারের শেষে শুধু অমিতাভ বচ্চনকেই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছতে দেখা যায়, তা দেখে সবার মনে একটাই প্রশ্ন জাগে। অনুপম খের এবং বোমান ইরানি কি ট্রেকের সময় হাল ছেড়ে দেন? বয়স বাড়লেও মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর শখ অমিতাভের। তবুও ওপর দুই বন্ধুকে নিয়ে সেখানে যেতে চান তিনি। আসলে এভারেস্ট চড়ার স্বপ্ন ছিল ভূপেন ওরফে ড্যানি ডেনজংপার। কারণ ছোট বয়স থেকেই তাঁর সেখানে কেটেছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বন্ধুদেরকে ছেড়ে পরলোকে গমন করলেন ড্যানি ডেনজংপার। তারপর বিগবি সিদ্ধান্ত নেন তাঁর বন্ধুর অস্থি সেই মাউন্ট এভারেস্টে বিসর্জন দেবেন। অনেক কষ্ট সহ্য করেও বেস ক্যাম্পে পৌঁছান অভিনেতা, তারপর কী হল তা দেখতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি।

কোন চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা
ট্রেলারে তিনজন মহিলাকে দেখা গেছে। পরিণীতি, নীনা এবং সারিকাকেও দেখা যাচ্ছে। বোমান ইরানির স্ত্রীর চরিত্রে দেখা যাচ্ছে নীনা গুপ্তাকে। একইসঙ্গে সারিকার চরিত্র নিয়ে খুব একটা দেখা যায়নি। ট্রেলারের শেষে বিগ বি-র কণ্ঠে ভূপেনের প্রিয় গান 'ইয়ে জীবন হ্যায়' শোনা যায়। এই গানটি রাজশ্রী প্রোডাকশনের একটি ক্লাসিক গান।

কোন চরিত্রে দেখা মিলবে পরিণীতির
কিছুদিন আগে উঁচাই ছবির অন্য সব চরিত্রের পোস্টারের মতো পরিণীতির লুককেও দুই ভাগে ভাগ করা হয়েছে। ছবিতে তিনি একজন ট্র্যাক গাইডের ভূমিকায় অভিনয় করেছেন। পোস্টারের দ্বিতীয় ঝলকেও পরিণীতির ভিতরের সুখ স্পষ্ট দেখা যাবে। পরিণীতির পোস্টারের ট্যাগলাইনে লেখা, লিবারেশন ওয়াজ হার অনলি মোটিভেশন।












Click it and Unblock the Notifications