নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘তেজস’, কিন্তু কেন? কবেই বা মুক্তি পাবে সিনেমাটি
নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না ‘তেজস’, কিন্তু কেন? কবেই বা মুক্তি পাবে সিনেমাটি
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বর্তমানে প্রায় সময়েই কোনোও না কোনো কারণে খবরের শিরোনামে দখল করে থাকেন। কখনও তিনি তাঁর অনবদ্য বক্তব্যের জন্য আবার কখনও বা কোনও বিতর্ক মূলক কারণের জন্য খবরে থাকেন তিনি। বহু প্রতীক্ষিত ছবি 'তেজস'। যা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলে। জানা গেছে, নির্ধারিত তারিখে মুক্তি পাবে না কঙ্গনার এই ছবি। হ্যাঁ, ছবিটির মুক্তি র দিন পিছিয়ে গেল। আসন্ন সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর প্রেক্ষাগৃহে।

কবে মুক্তি পাবে সিনেমাটি
এই ছবিটি এয়ার ফোর্স পাইলট তেজস গিলকে নিয়ে নির্মিত। আগে সিনেমাটি ৫ অক্টোবর ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। সিনেমার কাজ এখনও বাকি আছে। কাজ শেষ করতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি পাবে না।

সিনেমাটি কে পরিচালনা করছেন
রনি স্ক্রুওয়ালার আরএসভিপি মুভিজের ব্যানারে ছবিটি নির্মিত হচ্ছে। সর্বেশ মেওয়ারা ছবিটি পরিচালনা করেছেন এবং তিনি এটি লিখেছেনও। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের জানুয়ারিতে। সম্প্রতি এটিও দাবি করা হয়েছিল যে নির্মাতারা এই ছবিটি সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে এই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।

কেন সিনেমাটি এখনও মুক্তি পাবে না
জানা গিয়েছে, ছবিতে এখনও অনেক কাজ বাকি আছে। তাড়াহুড়ো করে ছবিটির কোনও ক্ষতি হোক তা চান না নির্মাতারা। এমন পরিস্থিতিতে চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৩ সালের জানুয়ারিতে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কারা কারা সিনেমায় অভিনয় করবেন
ছবিটি ভারতীয় বিমান বাহিনীর একজন মহিলা পাইলটের গল্প অবলম্বনে তৈরি। ছবিতে দুর্দান্ত অ্যাকশন দেখাবেন কঙ্গনাকে। কঙ্গনা ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আনশুল চৌহান, বরুণ মিত্র এবং পঙ্কজ ত্রিপাঠী।বীরত্বমূলক ছবিতে কঙ্গনা রানাউত। ছবিটির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকে অনুগামীরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।












Click it and Unblock the Notifications