প্রকাশ্যে এল ‘শামশেরা’র টিজার, রণবীরের নতুন লুকে অবাক ভক্তরা

প্রকাশ্যে এল ‘শামশেরা’র টিজার, রণবীরের নতুন লুকে অবাক ভক্তরা

'শামশেরা’ বলিউড সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। চলতি বছরের ২২ জুলাই অ্যাকশন-ড্রামার সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। তবে তার আগেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যা দেখে খুব খুশি হলেন নেটিজেনরা।

প্রকাশ্যে এল ‘শামশেরা’র টিজার, রণবীরের নতুন লুকে অবাক ভক্তরা


আজ, বুধবার প্রকাশ্যে এসেছে 'শামশেরা’ সিনেমার টিজার। এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর। উসকো-খুসকো ঝাঁকড়া চুল, মুখ ভর্তি দাড়ি, চোখের চাউনির মধ্যে প্রতিশোধের আগুন। নায়কের এমন সাজ দেখে অবাক তার ভক্তরা। সঞ্জয় দত্তের লুকও অসাধারণ লাগছে। তিনি এখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক করণ মালহোত্রা। এই ছবিতে ব্রিটিশদের বিরুদ্ধে একদল ডাকাতের লড়াই উঠে আসবে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে নিজেদের অধিকার আর স্বাধীনতার লড়াই লড়বে 'শামশেরা’। আসন্ন সিনেমায় ডবল রোলে থাকছেন অভিনেতা। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। কেমন হবে সিনেমাটির গল্প, তা জানতে হলে দেখতে হবে ছবিটি।

অপরদিকে, বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে শীঘ্রই 'রক্ষা বন্ধন’ সিনেমায় দেখা যাবে । আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভূমি পেডনেকারেরও দেখা মিলবে বলে জানা গিয়েছে । অক্ষয় ও ভূমির ছবি 'টয়লেট’ এক প্রেম কথা-এর সাফল্যের পরে রক্ষা বন্ধনে সিনেমায় আবারও জুটি বাঁধছেন তারা। অক্ষয় সোশ্যাল মিডিয়ায় আসন্ন সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ছবিটির একটি মোশন পোস্টারও পোস্ট করেছেন, তা থেকেই জানা গিয়েছে চলতি বছরের ১১ অগস্টে সিনেমাটি মুক্তি পাবে।অক্ষয় কুমার ইনস্টাগ্রামে রক্ষা বন্ধনের মোশন পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের জন্য এবার বন্ধনের গল্প নিয়ে আসছি। যা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। #রক্ষাবন্ধন ১১ আগস্ট, ২০২২ সিনেমা হলে মুক্তি পাবে। #ReturnToFeelings #RakshaBandhan11August (sic)। " আসন্ন সিনেমাটির গল্প লিখেছেন, কণিকা ধিল্লন ও হিমাংশু শর্মা।

উল্লেখ্য, এই মাসের ৩ তারিখ মুক্তি পায়েছে 'পৃথ্বীরাজ’ সিনেমাটি। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত –সহ অন্যান্যরা। ছবির ফাস্ট লুক প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুগামীরা, কেমন হবে ছবিটি তার জন্য। তবে, নতুন সিনেমার ট্রেলারে বেশ রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+