রামসেতুকে কী বাঁচাতে পারবে অক্ষয়, দেখুন সিনেমার টিজার
পুজোর আগেই মুক্তি পেল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'রাম সেতু'র টিজার। এই ছবিটির জন্য মানুষ দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। সিনেমার প্রথম ঝলক দেখার পর ভক্তরা এই ছবিটি দেখতে আরও বেশী উতসাহী হয়ে পড়েছেন। এবিষয় নিয়ে অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে। আর এনিয়ে ক্রমশ অনুগামীদের মনে বাড়তে শুরু করেছিল উন্মাদনা। আর তারপরেই মুক্তি পেল এই সিনেমার টিজার। যা দেখার পর খুব খুশি হয়েছেন ভক্তরা। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা।

কোন চরিত্রে অভিনয় করবেন অক্ষয়
ছবির টিজারে অক্ষয় কুমারকে একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে দেখা যাচ্ছে। হেলিকপটরে যাওয়ার সময় বেশ চিন্তিত দেখা ছিল বলিউড খিলাড়িকে। কারণ, রাম সেতুকে বাঁচাতে অভিনেতার হাতে আছে মাত্র তিন দিন সময় বাকি, এই সময়ে কি করবেন অভিনেতা? এটি দেখার পর তাঁর ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় খুব উত্তেজিত হয়ে উঠেছে। টিজার দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন, 'জয় শ্রী রাম'। অপর আরেকজন লিখেছেন, 'এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।' এছাড়াও এই পোস্টে ফায়ার ইমোজিও শেয়ার করছেন অনেক অনুগামীরা।
টুইটে কী জানিয়েছেন অভিনেতা
অক্ষয় আজ সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি টুইটে জানিয়েছিলেন যে দুপুর ১২ এই ছবির একটি বড় আপডেট দেওয়া হবে। তিনি আরও জানান, 'আমাদের সঙ্গে যোগ দিন... সারা বিশ্বে রাম সেতুর প্রথম ঝলক, আজ দুপুর ১২ টায়। আপনি কি দেখার জন্য তৈরি? আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউড ছবিটি। অনেক আশা করে সিনেমাটি বানানো হয়েছে, আশা করছি আপনার ভালো লাগবে। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্যদেব কাঞ্চরানাকেও।

কী জানালেন তরণ আদর্শ
রামসেতু সিনেমাটি নিয়ে ফিল্ম বিশেষজ্ঞ ও সমালোচক তরণ আদর্শ একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, যে ছবিটি এই দীপাবলিতে মুক্তি পাবে, যা ২৫ অক্টোবর, ২০২২। তিনি টুইট করে বলেছেন, 'অক্ষয় কুমার: 'রাম সেতু' এই দীপাবলি... #রামসেতু - অভিনীত #অক্ষয়কুমার, #জ্যাকলিন ফার্নান্ডজ, #নুশ্ররত ভারুচা এবং #সত্যদেব - এই #দিওয়ালীতে আসছে [২৫ অক্টোবর ২০২২]... প্রথম ঝলক আজ দুপুর ১২টায়... #অভিষেক শর্মা পরিচালিত।"

কোন কোন সিনেমা ফ্লপ হয়েছে?
২০২২ সালে অভিনেতার অভিনেত্রী তিনটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন'-এর মতো বড় ছবিগুলি নিয়ে অনেক উচ্চ আশা ছিল, সে আশা কিন্তু পূরণ হয়নি অভিনেতার। হটস্টারে মুক্তি পেয়েছে কাঠপুতুলি। যা পছন্দ করেছেন নেটিজেনরা।












Click it and Unblock the Notifications