কবে মুক্তি পাবে ফোন ভূত সিনেমার ট্রেলার, তা নিজেই জানিয়ে দিলেন ক্যাটরিনা
কবে মুক্তি পাবে ফোন ভূত সিনেমার ট্রেলার, তা নিজেই জানিয়ে দিলেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ক্যাটরিনা কাইফ। আবারও নতুন সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী। সিনেমার নাম 'ফোন ভূত’। অভিনেত্রী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, ইশান খট্টর অভিনীত ফোন ভূতের ঘোষণার পর থেকেই, ভক্তরা বেশ খুশি হয়েছেন। একসঙ্গে রূপালি পর্দায় এই তারকাদের দেখার জন্য উচ্ছ্বসিত হয়ে উঠেছেন অনুগামীরা ৷ গুরমিত সিং পরিচালিত বহু প্রতীক্ষিত ছবিটি এই বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, শিবা চাড্ডা এবং নিধি বিষ্ট। এখন শেয়ার করা হয়েছে ফোন ভূতের নতুন পোস্টার, যেখানে লেখা আছে কবে মুক্তি পাবে ছবির ট্রেলার। যা দেখে বেশ খুশি অনুগামীরা।

হরর কমেডি ছবি ফোন ভূতের ট্রেলার মুক্তি পেতে চলেছে ১০ অক্টোবর। ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রামে ছবিটির নতুন পোস্টার শেয়ার করেছেন। এর ক্যাপশনে লেখা, ইনকামিং কল... ফোন ভূতের ট্রেলার মুক্তি পাবে ১০ অক্টোবর। পোস্টারটি শেয়ার করে সিদ্ধান্ত লিখেছেন – রোমাঞ্চ শুরু হতে চলেছে…সব ফোন বেজে উঠবে কারণ ফোনের ভূতের ট্রেলারটি ১০ অক্টোবর মুক্তি পাবে। একই সঙ্গে পোস্টারও শেয়ার করেছেন ইশানও। যে পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে সেখানে তিনজন তারকাকেই আলাদা আলাদা লুকে দেখা যাচ্ছে।
এই ছবিতে প্রথমবারের মতো ক্যাটরিনা, সিদ্ধান্ত এবং ইশান খট্টর দর্শকরা দেখতে পাবেন। ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং, আর ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতারের প্রোডাকশন হাউস এক্সেল এন্টারটেইনমেন্ট। এই ছবি ছাড়াও ক্যাটরিনাকে শীঘ্রই আবারও সলমন খানের সঙ্গে 'টাইগার ৩' সিনেমায়। এটি একটি অ্যাকশন মুভি।
অপরদিকে, অভিনেত্রী সুস্মিতা সেনের দেখা মিলবে ওয়েব সিরিজে। যেখানে তাকে সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি হটস্টারের দেখা যাবে। সুস্মিতা সেন তার আসন্ন ওয়েব সিরিজর তার প্রথম লুক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন। অভিনেত্রীর লুক দেখে বোঝা যাচ্ছে তিনি হিজড়া চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই প্রথমবারের মতো মিস ইউনিভার্সকে একজন হিজড়ার ভূমিকায় দেখা যাবে। সুস্মিতা সেনের এই অবতার দেখে সবাই এই ওয়েব সিরিজ সম্পর্কে জানার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications