জালিয়ানওয়ালাবাগের সত্যি সামনে আনতে মরিয়া অক্ষয়! মুক্তি পেল ‘কেশরী চ্যাপ্টার ২’ ট্রেলর
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'কেশরী চ্যাপ্টার ২’ 'এর ট্রেলর প্রকাশিত হয়েছে। এর আগে এই ছবির টিজার প্রকাশ পেয়েছে। ছবিটির গল্প জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি। এখন নির্মাতারা বহু প্রতীক্ষিত ট্রেলরটি প্রকাশ করেছেন। সেই সঙ্গে গল্পের একটি ঝলক শেয়ার করেছেন। অনুগামীরা সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আসন্ন বলিউডের এই ছবিতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ভয়াবহ দৃশ্য দেখানো হয়েছে। যা দেখে আপ্লুত হয়ে পরছেন অনুগামীরা। সিনেমাটি পরিচালনা করেছেন করণ সিং তিয়াগী। এই বলি ছবিতে অভিনয় করেছেন আর. মাধবন ও অক্ষয় কুমার ছাড়াও ছবিতে আনন্যা পাণ্ডেও। এই ছবিটি এই মাসের ১৮ তারিখ মুক্তি পাবে। করণ জোহর-সহ সিনেমার নির্মাতারা সিনেমার ট্রেলরটি প্রকাশ করেছেন। তবে কি দেখা গেল ট্রেলরে?

যে ট্রেলরটি বেরিয়েছে, সেখানে ক্যাপশনে লেখা আছে, একজন সাহসী মানুষ তাঁর সাহস দিয়ে পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। আমাদের ইতিহাসে সবচেয়ে অন্ধকার সময়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ট্র্যাজেডির পিছনে সত্যকে খুঁজে বের করুন। #কেশরী চ্যাপ্টার ২-ট্রেলার এখনই-১৮ এপ্রিল সিনেমা হলে।
১৯১৯ সালের ১৩ এপ্রিল এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ঘিরে রয়েছে ছবিটি। এখানে আইনজীবী সি. শংকরণ নায়ারের ভূমিকায় অক্ষয় কুমার অসাধারণ অভিনয় করে সকলের মন কাড়ে। যিনি একজন সাহসী আইনজীবী। যিনি ১৯১৯ সালে শত শত মানুষকে হত্যাকারী গণহত্যার জন্য দায়ী ব্রিটিশ অফিসার কর্নেল রেজিনাল্ড ডায়ারকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন। এখানে গণহত্যার দৃশ্য দেখানো হয়েছে। এই সিনেমায় আর মাধবনও কিন্তু আইনজীবির ভূমিকায় অভিনয় করেছেন। আর এখানে অনন্যা পাণ্ডে আইনি ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
ট্রেলরে দেখা যাচ্ছে, আর মাধবন আইনজীবী সি. শংকরণ নায়ারের বিরুদ্ধে লড়াই করছেন। আর যেখানে অক্ষয় কুমারকে বলতে শোনা যাচ্ছে জালিয়ানওয়ালাবাগের সত্য সারা বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি।
কেশরী সিনেমাটিতে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। যেখানে দেখা হয়েছিল, ১৮৯৭ সালের যুদ্ধে শিখ সৈন্যদের বীরত্ব তুলে ধরা হয়েছিল। 'কেশরী চ্যাপ্টার ২’- এই বলি সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমা প্রেমীরা।












Click it and Unblock the Notifications