‘গুডবাই’ সিনেমার পোস্টার প্রকাশ্যে এল, একসঙ্গে অভিনয় করবেন অমিতাভ-রশ্মিকা
‘গুডবাই’ সিনেমার পোস্টার প্রকাশ্যে এল, একসঙ্গে অভিনয় করবেন অমিতাভ-রশ্মিকা
বলিউডের বিগবি, অমিতাভ বচ্চনকে রূপালি পর্দাতে এখনও সকলে দেখতে চান। প্রবীণ তারকা আসন্ন চলচ্চিত্র 'গুডবাই’ সিনেমার প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ছবিটির ঘোষণার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন। ছবিতে বিগ বিকে একা দেখা যায়নি। সেখানে ছিলেন রশ্মিকা মান্দানাকেও। এই সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী। যা ঘিরে খুশির উচ্ছ্বাস অনুগামীদের মধ্যে।
কী শেয়ার করলেন অভিনেতা
সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন, ক্রিম রঙের পাঞ্জাবী, নীল স্লিভলেস বোম্বার জ্যাকেট পরতে দেখা গেছে। মুখ ভর্তি হাসি তার। হাতে ঘুড়ির ওড়ানোর দড়ি তার হাতে। ঘুড়ি ওড়ানোর সময় বেশ উত্তেজিত দেখাচ্ছে তাঁকে। তার পিছনে দাঁড়িয়ে আছেন রশ্মিকা মান্দানা। যিনি একটি সবুজ বড় আকারের কুর্তি এবং দুপাট্টা পরে আছেন। তাকে তিনি নিখুঁত ঘুড়ি উড়ানোর সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন। হাতে লাটাই ধরা অভিনেত্রীর। এই পোস্টারটি শেয়ার করে বিগ বি লিখেছেন, 'পরিবারের সঙ্গে আপনি এই সিনেমাটি দেখুন। প্রেক্ষাগৃহে ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।" #অক্টোবর৭ বিদায়।"

কী জানালেন অভিনেত্রী
অমিতাভ বচ্চনের পাশাপাশি রশ্মিকাও ইনস্টাগ্রামে একই একই পোস্টার শেয়ার করে লিখেছেন সুন্দর ক্যপশনও। আমি আর আমার বাবা পরিবারের সঙ্গে দেখা করতে আসছি আগামী ৭ অক্টোবর।

কবে মুক্তি পাবে সিনেমাটি
পোস্টার দেখে অনুগামীদের মতে এটি পারিবারিক ছবি। অমিতাভ ও রশ্মিকা ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি, সুনীল গ্রোভার। ছবিটির সহ-প্রযোজনা করছেন একতা কাপুর। সঙ্গীত পরিচালনার দায়িত্বে অমিত ত্রিবেদী রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ৭ অক্টোবর। আসন্ন সিনেমাটি দেখার মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি
উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর কোভিড রিপোর্ট নেগেটিভ আসতেই তিনি আবার শুরু করেন। বর্তমানে তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি'র শ্যুট নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।












Click it and Unblock the Notifications