পোস্টারের পর এবার প্রকাশ্যে এল ’ফ্রেডি’ সিনেমার টিজার, কারা থাকছেন অভিনয়ে

পোস্টারের পর এবার প্রকাশ্যে এল ’ফ্রেডি’ সিনেমার টিজার, কারা থাকছেন অভিনয়ে

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বহুদিন ধরেই অনুগামীরা অপেক্ষা করছেন 'ফ্রেডি’ সিনেমার টিজারের জন্য। ভক্তদের উদ্বেগ কাটিয়ে আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে এই সিনেমার টিজার। তবে আগেই প্রকাশ্যে এসেছিল ফ্রেডি সিনেমার পোস্টারও। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অনুগামীরা। যদিও ভক্তরা আগেই জেনেছিলেন এই সিনেমায় অভিনয় করবেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তবে অভিনেতার লুক কিন্তু আগেই প্রকাশ্যে আসেনি। অভিনেতা কার্তিকের পোস্টার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। এবার সকলের সামনে এল সেই বহুপ্রতীক্ষিত লুক। যা দেখে প্রায় উন্মাদনার শেষ নেই অনুগামীদের।

পোস্টারের পর এবার প্রকাশ্যে এল ’ফ্রেডি’ সিনেমার টিজার, কারা থাকছেন অভিনয়ে


এই ফ্রেডি সিনেমাটি একটি রোম্যান্টিক থ্রিলারধর্মী ছবি। সিনেমাটি ২ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাবে। এই সিনেমায় দাঁতের ডাক্তার হিসাবে দেখা মিলবে কার্তিক আরিয়ানের। তার চরিত্রের নাম 'ফ্রেডি’। টিজারে দেখা যাচ্ছে, ফ্রেডির এক কষ্টের অতীত আছে। কাইনাজ নামের এক তরুণী দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছিলেন। তিনি আর সেই কষ্ট সহ্য করতে পারছিলেন না। এমত অবস্থায় তার সঙ্গে আলাপ হয় ফ্রেডির। তারই প্রেমে পরে যান তরুণীটি। কার্তিক আরিয়ান চান সেই ত্রুনীটিকে বিয়ে করতে। আর তারজন্যি অভিনেতা এক অস্বাভাবিক উপায় খুঁজে বের করেন। তবে কী সেই উপায়, তার সঙ্গে কী ত্রুনীর বিয়ে হবে তা জানতে গেলে আপনাকে দেখতে হবে সিনেমাটি।

যে টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেটি ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার। সেখানে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানকে প্রথমে একটি টেবিলে বসে খেলনার মতো একটি বিমান আঁকতে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় একজন রোগীর দাঁত দেখছেন অভিনেতা এবং তার চিকিৎসা করেন। একটি দৃশ্যে, তিনি হঠাৎ বনের মধ্যে নাচতে শুরু করেন এবং কখনও কখনও হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত তাকে একজন মানুষের লাশ টানতে দেখা যায়। টিজার দেখেই অনুমান করা যায় যে এতে প্রচুর থ্রিল দেখা যাবে।

টুইটারে টিজারটি শেয়ার করে কার্তিক আরিয়ান ক্যাপশনে লিখেছেন, 'ফ্রেডির জগতে স্বাগতম। ২ ডিসেম্বর ২০২২ থেকে অ্যাপয়েন্টমেন্ট খোলা হবে। ছবিটি ২ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে আলাইয়া ফার্নিচারওয়ালাকে। ফ্রেডি ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ এবং প্রযোজনা করেছেন একতা কাপুর। সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+