মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার, ফাস্ট লুক দেখে খুশি অনুগামীরা
মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার, ফাস্ট লুক দেখে খুশি অনুগামীরা
আট বছর পর অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'এক ভিলেন রিটার্নস'-এর ট্রেলার। ছবিটি আগামী ২৯শে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ট্রেলার মুক্তি পাওয়ার আগেই ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছিল। যেখানে জন আব্রাহাম ও অর্জুন কাপুরকে নতুনলুকে দেখা গিয়েছিল। অন্যদিকে, বুধবার আরেকটি পোস্টার মুক্তি পেয়েছে যাতে তারা সুতারিয়াকে গ্ল্যামারাস অবতারে দেখা গেছে।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল এক ভিলেন। সেসময় ছবিটি সিনেমাপ্রেমীদের যথেষ্ট নজর কেড়েছেল। এবার মুক্তি পেতে চলেছে এক ভিলেন রিটার্নস'। এবারও ছবির গল্পটা বেশ মজাদার হবে। এতে প্রেমের গল্পের সঙ্গে অপরাধ ও সাসপেন্সের এক অতুলনীয় মেলবন্ধন দেখা যাবে। ট্রেলার দেখে মনে হচ্ছে অর্জুন কাপুর ও জন আব্রাহাম একে অপরের শত্রু। এই ছবিতে অভিনয় করবেন তারা সুতারিয়া এবং দিশা পাটানিও। ছবিটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকরা এর ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন। অসাধারণ ট্রেলারের কারণে এখন ছবিটি দেখার জন্য মানুষের আগ্রহ বেড়েছে।
বলা বাহুল্য, অভিনেতা সিদ্ধার্থ কাপুর, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ অভিনীত ছবি 'এক ভিলেন' ২০১৪ সালে মুক্তি পায়। এই ছবিটি ব্যাপক হিট হয়েছিল। এক ভিলেন পরিচালনা করেছিলেন মোহিত সুরি এবং এখন আবার মোহিত সুরি নিয়ে এসেছেন এক ভিলেন রিটার্নসের সিক্যুয়াল। এক ভিলেন ছিল সুপারহিট ছবি। এখন এই ছবিটিও একইভাবে হিট হবে কি না, তা জানা যাবে ২৯ জুলাই।
সদ্যই মুক্তি পেয়েছে ছবির ফাস্ট লুকও। সেখানে দেখা গেছে জন আব্রাহাম ,দিশা পাটনি , অর্জুন কপূর ও তারা সুতরিয়াকে। সাদা কালোয় বেশ সুন্দর লাগছে অভিনেতা অভিনেত্রীদের।
অপরদিকে, ০১৫ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দৃশ্যম’ –এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেসময়ে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। আবারও বক্স অফিসে ঝড় তুলতে আসছে দৃশ্যমের দ্বিতীয় পর্ব। সিনেমায় অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর-সহ অন্যান্যরা। সদ্যই শেষ হয়েছে সিনেমার শুটিং। শুটিং শেষ হওয়ার পর আনন্দে মেতেছেন কলাকুশলীরা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বেশ কিছুদিন ধরেই হায়দরাবাদে আসন্ন সিনেমার শুটিং চলছিল। তা শেষ হয়েছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা দেখে বেশ খুশি অনুগামীরা। শ্রিয়া শরণ সিনেমার শুটিং শেষ হওয়ার কথা জানিয়েছেন। আওয়ারাপানখ্যাত অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা অজয় , টাবুর ও অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ফটোগুলি শেয়ার করে, তিনি একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। তাতে লিখেছেন, 'আপনাকে ধন্যবাদ @andreikoscheev সুন্দর ফুলের জন্য। ধন্যবাদ @abhishekpathakk আপনি ammmaaaazzziiingggg ডিরেক্টর। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি। @tabutiful আপনি মন খুব ভালো। আমি আপনাকে খুব ভালোবাসি! @ajaydevgn একজন দুর্দান্ত অভিনেতা। আপনার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দিত। #Drishyam 2, নন্দনী আমার জন্য শ্যুট ওভার, এবং আমি তাকে মিস করি...।" ছবিতে, শ্রিয়াকে ঈশিতা দত্তের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে এবং সিনেমায় তিনি বিজয় সালগাঁওকরের (অজয় দেবগন) স্ত্রী নন্দিনী সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications