ফের অতীতের মুখোমুখি সালগাঁওকরের পরিবার! দেখুন ‘দৃশ্যম ২’-এর ট্রেলার
বলিউড সিনেমা 'দৃশ্যম' এর কথা সকলের নিশ্চয় মনে আছে। এই সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ। সিনেমাটি সে সময় অত্যন্ত জনপ্রিয় হয়ে ছিল। একটি খুনের ঘটনাকে কীভাবে ধামাচাপা দিয়ে দেয় অজয় দেবগণ ও তার পরিবার, তার অপ্রেই কেন্দ্র করে গড়ে উঠেছিল দৃশ্যমের প্রথম পার্ট। আবারও অনুগামীদের খিদে মেটাতে এসছে দৃশ্যমের দ্বিতীয় পার্ট। এই সিনেমার টিজার আগেই মুক্তি পেয়েছিল আজ মুক্তি পেল দৃশ্যম ২ এর ট্রেলার।

কে সিনেমাটি পরিচালনা করেছেন
অভিষেক পাঠক পরিচালিত ছবিটি চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ট্রেলার মুক্তি পেতেই দেখা গেল, সাত বছর পর আবারও গ্রামে ফিরে এসেছেন অজয় দেবগণ ও তার পরিবার। সেখানে এসে অভিনেতা বলতে শোনা যাচ্ছে 'সত্য একটি গাছের মতো। যত খুশি পুঁতে দাও, একদিন না একদিন বেরিয়ে আসবে।' তবে পর মুহূর্তেই দেখা যায় সাত বছরের বিজয়কে। সে পুলিশকে জানায়, সাত বছর হয়ে গেলেও আজও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। তবে এই সব কিছুর পাশাপাশি অভিনেতা কিন্তু প্রতিনিয়ত তার পরিবারকে শক্তিশালী করছেন। প্রতিটি দৃশ্যই বিজয়ের পক্ষে দেখা যাচ্ছে। এই সিনেমায় বিজয়ের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ।

এবার মা হিসাবে মামলায় যোগ দিলেন টাবু
তার পরেই প্রবেশ করেন অক্ষয় খান্না। তিনি সাত বছরের আগের কেস সমাধানের চেষ্টা করেন। কিন্তু মামলা আবার থমকে যায়। এরপর প্রবেশ করেন টাবু। তবে এবার পুলিশ অফিসার নয়, মা হিসেবে মামলায় যোগ দিলেন অভিনেত্রী। একের পর এক অক্ষয় এবং টাবু, বিজয়কে ভাবার সময় দেন না এবং মামলাটিকে তাদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
বিজয়কে তার স্বীকারোক্তি রেকর্ড করতে দেখা যায় ট্রেলারে। অনুগামীদের ট্রেলারটি দেখার সময় মনে একটাই প্রশ্ন জাগছে সারাক্ষণ সালগাওকার পরিবার কি এবার পুলিশের কাছে ধরা পড়বে? নাকি আগের বারের মতো এবারও পুলিশকে ফাঁকি দিতে পারবে বিজয়? সব মিলিয়ে কী হবে, তা নভেম্বর মাসে ছবিটি মুক্তি পেলেই জানা যাবে। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।
কী নিয়ে সিনেমার গল্প
বিজয় সালগাঁওকরের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। তার বড় মেয়ের সঙ্গে একটি খারাপ ঘটনা ঘটে, তারপর তাঁর পরিবারে নেমে আসে অনেক অশান্তি। তখন তিনি তার পরিবারকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। টাবু পুলিশের ইন্সপেক্টর জেনারেল মীরা দেশমুখের ভূমিকায় অভিনয় করেছেন। তারপর কী হবে, তা জানতে আপনাকে সিনেমাটি দেখতে হবে। এটি একই নামের মোহনলাল-অভিনীত মালায়ালাম চলচ্চিত্রের হিন্দি রিমেক। গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় মালায়ালাম ছবির সিক্যুয়েল। সিনেমাটির গল্প চারজনের একটি পরিবারকে কেন্দ্র করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications