অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে ‘ছাওয়া’? দ্বিতীয় দিনে আয় কত?

ভিকি কৌশলের 'ছাওয়া' ছবি নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজানার শেষ নেই। ভালোবাসার দিবসে (১৪ ফেব্রুয়ারি) ছবিটি মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে যেন ছক্কা হাঁকাচ্ছে! মাত্র দুদিনের আয় শুনলে ভিরমি খাবেন আপনিও!

চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং সিনেমা হতে চলেছে ছাওয়া! মাত্র দ্বিতীয় দিনেই ১০০ কোটি টাকা ছুঁইছুঁই করছে ছাওয়া! তাহলে ভালোবাসার মাসেই কি বলিউডকে প্রথমবারের মতো হিট ছবি উপহার দিয়ে দিলেন ভিকি কৌশল?

ছাওয়ায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে বলিউড অভিনেতা অক্ষয় খান্নাকে। তাছাড়াও যারা নজর কেড়েছেন সকলের, তারা হলেন আশুতোষ রানা, দিব্যা দত্ত-সহ অন্যান্যরা। ছাওয়া সিনেমাটি মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে মারাঠা যোদ্ধা ছত্রপতি সম্ভাজি মহারাজের কাহিনী নিয়ে গড়ে উঠেছে। সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।

ছবিটিতে সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল, সম্রাট রশ্মিকা মান্দান্না সম্ভাজি মহারাজের স্ত্রী মহারাণী যিশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। অক্ষয় খান্না ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক লক্ষ্মণ উতেকর। sacnilk.com-এর মতে, ছাওয়া সিনেমাটি দেশের বাজারে মুক্তি পাওয়ার পর প্রথম দু'দিনে আয় করেছে ৮১.৬০ কোটি টাকা।

তাছাড়াও বিদেশী বাজারে ছবিটি ২ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। ভারতীয় মুদ্রায় হিসাব করলে দাম হবে ১৮ থেকে ১৯ কোটি টাকা। ১০০ কোটি টাকাতেই ঘোরাফেরা করছে এই সিনেমা। অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স' ছবির পর ছাওয়া ১০০ কোটিতে পা রেখেছে। তাহলে ২০২৫ সালের দ্বিতীয় হিন্দি হিট ছবি ছাওয়া, তবে অনুগামীরা যেভাবে এই বলিউড সিনেমাকে ভালোবাসা দিচ্ছেন, তাতে মনে হচ্ছে অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'কে পিছনে ফেলে কয়েকদিনের মধ্যে এগিয়ে যাবে ছাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+