পরিচালক অনীশ বাজমির 'ভুল ভুলাইয়া টু' নির্দিষ্ট দিনেই মুক্তি, অপেক্ষায় দর্শকরা
দেশে ইতিমধ্যে করোনা গ্রাফ হু হু করে বাড়ছে। সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে ওমিক্রনের সংখ্যা। দেশজুড়ে করোনার জন্য চলছে নানান বিধিনিষেধ। আর এই মহামারির জন্য বলিউডের অনেক সিনেমারই রিলিজের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কোভিদের তৃতীয় ঢেউ আসার পর থেকে সিনেমা হল গুলি ৫০ শতাংশ লোক নিয়ে খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এবার নির্দিষ্ট দিনে মুক্তি পেতে চলেছে 'ভুল ভুলাইয়া টু'। তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া টু' রিলিজের তারিখ পিছানো হচ্ছে না। নির্দিষ্ট দিনেই ছবিটি মুক্তি পাবে।
তিনি আরও লেখেন, বলিউডের সিনেমা 'ভুল ভুলাইয়া টু' রিলিজ হবে আগামী ২৫ মার্চ। বলিউডের নতুন সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, কার্তিক আরিয়ান ও অন্যান্যরা। এই ছবির পরিচালক অনীশ বাজমি।
এই সিনেমাটি হরর ও কমেডি টাইপ ছবি। 'ভুল ভুলাইয়া' প্রথম ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। তবে এবার দেখার দর্শকের কাছে কতটা জনপ্রিয় হবে নতুন ছবি 'ভুল ভুলাইয়া টু'। ছবি মুক্তির অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন নেটিজেনরা।
বলা বাহুল্য, রাজধানী দিল্লিতে করোনার কারনে সিনেমা হল গুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে বলিউডের অনেক সিনেমাই রিলিজ হয়নি। পরিচালক রাজামৌলির সিনেমা 'ট্রিপল আর' ও প্রভাসের রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'-এর মুক্তির তারিখ করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কারণে পিছিয়ে যায়।
কিয়ারা আডবানি ও কার্তিক আরিয়ানকে নতুন সিনেমা কমেডি ও থ্রিলার 'ভুল ভুলাইয়া টু’ এর জন্য স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যাবে। সিনেমাটি ২০০৬ সালের সিনেমার ভুল ভুলাইয়ের সিক্যুয়েল। ভুল ভুলাইয়া পরিচালনা করেছেন আনিস বাজমি এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার। নতুন ছবিতে কেমন লাগছে কার্তিক ও কিয়ারার ঝলমলে রসায়ন! উদ্বেগে নেটিজেনরা।
উল্লেখ্য, গত বছর যখন করোনার কারণে মহারাষ্ট্রের সিনেমা হল গুলি বন্ধ হয়েছিল, তা খোলার পর অনেক সিনেমাই মুক্তির কথা ঘোষণা করেছিলেন পরিচালক থেকে প্রযোজকরা। কিন্তু বর্তমান পরিস্থিতি করোনা গ্রাফ একেবারেই লাগাম ছাড়া। এহেন পরিস্থিতিতে বলিউডের অনেক সিনেমারই মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন পরিচালকরা।












Click it and Unblock the Notifications