ক্রিকেটের আকাশে নক্ষত্রপতন! অ্যান্ড্রু সাইমন্ডসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউডও
ক্রিকেটের আকাশে নক্ষত্রপতন! অ্যান্ড্রু সাইমন্ডসের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউডও
রবিবার ছুটির দিনের শুরুতেই খারাপ খবর দিয়ে শুরু হয়েছে দিনটি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেড়ে নিল অজি তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের প্রাণ। মাত্র ৪৬ বছর বয়সেই খসে গেল ক্রিকেট আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। অস্ট্রেলিয়ার এই অল রাউন্ডার তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের অকালপ্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। গোটা বিশ্বের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকেই উঠে আসছে শোকবার্তা। ময়দানের তারকারা তো বটেই, সাইমন্ডসের আপামর ভক্ত থেকে নানা মহলের ব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেছেন তাঁর এই আচমকা চলে যাওয়ায়। বাদ নেই বলিউডের তারকারাও। সকাল থেকেই শোক জ্ঞাপন করলেন একের পর এক বলি তারকা।

২২ গজে নক্ষত্রপতন!
অ্যান্ড্রু সাইমন্ডসের আচমকা চলে যাওয়া আসলে এক উজ্জ্বল নক্ষত্রপতন ক্রিকেট দুনিয়ায়। শনিবার গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গোটা বিশ্বের মতই ভারতীয় ক্রিকেট দুনিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন এই অজি তারকা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সেরা একাদশে ছিলেন এই তারকা। অ্যান্ড্রু সাইমন্ডস এর আকস্মিক প্রয়াণে শোকোস্তব্ধ ক্রীড়ামহল। বাকরুদ্ধ হয়ে গিয়েছেন তাঁর সতীর্থরা। অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান,জেসন গিলেসপি, ডেমিয়েন ফ্লেমিংরা বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে যারা ২২ গজে খেলেছেন তাঁরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

ফারহান আখতারের টুইট
শুধু ক্রিকেটমহলই নয়, একাধিক সেলিব্রিটিরাও এদিন শোক প্রকাশ করেছেন অ্যান্ড্রু সাইমন্ডের মৃত্যুতে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ফারহান আখতার বলেছেন,অস্ট্রেলিয়ান ক্রিকেট এবং বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের কাছে এই ঘটনা হৃদয়বিদারক। তিনি লিখেছেন, রিপ # এন্ড্রু সাইমন্ডস। একজন দুর্দান্ত প্রতিযোগী, যেকোনও খেলাকে ঘুরিয়ে দিতে পারতেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা ।

ভারতীয় তারকাদের শোকবার্তা
এন্ড্রু সাইমন্ডসের মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে গিয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা জানিয়েছেন, খুব দুঃখজনক ঘটনা। দুঃসংবাদ দিয়ে সকালে ঘুম ভেঙেছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। অভিনেতা রাহুল বোস এই ঘটনাটি দুঃখজনক আখ্যা দিয়ে টুইট করেছেন। তামিল অভিনেতা শান্তনু ভাগ্যরাজ অ্যান্ড্রু সাইমন্ডসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

শোকাহত হরভজন সিং
অ্যান্ড্রু সাইমন্ডস এর মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন হরভজন সিং। ২০০৮ সালের মাংকি বিতর্ককে অতীত করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলেছেন অ্যান্ড্রু ও হরভজন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ, ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাইমন্ড। ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই অল রাউন্ডার তারকা ক্রিকেটার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications