(ছবি) বলিউডের ৯ 'খান' ও তাঁদের হিন্দু স্ত্রী
মুম্বই, ১৬ এপ্রিল : ভালবাসার কোনও ধর্ম হয় না, কোনও জাত হয়নি। ভালবাসাকে সাম্প্রদায়িকতাক বেড়াজালে আটকে রাখা যায় না। এশুধু কেতাবি কথা নয়, বাস্তবও বটে। আর তার জ্বলজ্যান্ত উদাহরণ বলিউডের 'খান' কত্তারা।
আমির থেকে শাহরুখ, সোহেল থেকে আরবার বলিউডের একাধিক খান অভিনেতারই বিয়ে হয়েছে হিন্দু পরিবারে।
শাহরুখ গৌরির প্রেমকাহিনী তো তরুণদের কাছে আদর্শ হয়ে রয়েছে। বলিউডে পা রাখার বহুদিন আগে থেকেই গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ। তারপরে বিয়েরও সিদ্ধান্ত নেন তাঁরা। এখনও তিন ছেলে-মেয়ে নিয়ে সুখে ঘরকন্যা করেছেন তাঁরা।
শুধু শাহরুখ কেন বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা আমির খানও দুবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন এমনকী বিয়েও করেছেন। খুব অল্পবয়সেই রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। তাঁকে বিয়েও করেছিলেন। কিন্তু সে বিয়ে জীবনভর টেকেনি। পরে আর এক হিন্দু কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এখন কিরণের সঙ্গে সুখেই আছেন।
এদিকে সলমন এখনও বিয়ের গেঁড়োয় আটকা না পড়লেও তাঁর দুই ভাই সোহেল ও আরবাজও কিন্তু হিন্দু মহিলাকেই বিয়ে করে সুখে রয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক বলিউডের সেই ৯ খান অভিনেতাদের যাঁদের স্ত্রীরা হিন্দু

শাহরুখ খান
শাহরুখ গৌরির প্রেমকাহিনী তো তরুণদের কাছে আদর্শ হয়ে রয়েছে। বলিউডে পা রাখার বহুদিন আগে থেকেই গৌরির প্রেমে পড়েছিলেন শাহরুখ। তারপরে বিয়েরও সিদ্ধান্ত নেন তাঁরা। এখনও তিন ছেলে-মেয়ে নিয়ে সুখে ঘরকন্যা করেছেন তাঁরা।

আমির খান
অভিনেতা আমির খানও দুবার হিন্দু মেয়ের প্রেমে পড়েছেন এমনকী বিয়েও করেছেন। খুব অল্পবয়সেই রীনা দত্তের প্রেমে পড়েছিলেন আমির। তাঁকে বিয়েও করেছিলেন। কিন্তু সে বিয়ে জীবনভর টেকেনি। পরে আর এক হিন্দু কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এখন কিরণের সঙ্গে সুখেই আছেন।

সইফ আলি খান
আমিরের মতো সইফও দুবার প্রেম করে বিয়ে করেছেন। দুবারই হিন্দু মেয়ের প্রেমে পড়েন সইফ। প্রথমবার অমৃতা সিং ও পরে করিনা কাপুর।

ইরফান খান
বলিউডের আর এক জনপ্রিয় খান ইরফান খান। বলিউড থেকে হলিউডেও ছড়িয়েছে ইরফান খানের নাম। ১৯৯৫ সালে সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান।

আরবাজ খান
মালাইকা আড়োরার প্রেমে পড়েন বলিউডের আর আর এক খান আরবাজ খান। মালাইকাকে বিয়েও করেন আরবাজ। এখন দুজনেই একসঙ্গে সুখে শান্তিতে ঘরকন্যা করছেন।

সোহেল খান
আরবাজ খানের ভাই সোহেল খানও হিন্দু মেয়ে সীমা সচদেবকে বিয়ে করেছেন। তাদের দুই সন্তানও রয়েছে।

ইমরান খান
বহুদিনের প্রেমিকা অবন্তিকা মলিককে বিয়ে করেন ইমরান খান।

ফারদিন খান
ছোটবেলার প্রেম নাতাশা মাধওয়ানিকে বিয়ে করেন ফরদিন। নাতাশা বলিউডের প্রাক্তন অভিনেত্রী মুমতাজের মেয়ে।

জায়েদ খান
মালাইকা পারেখের সঙ্গে অল্পবয়স থেকেই প্রেম ছিল জায়েদের। তাঁকেই বিয়ে করেন জায়েদ।












Click it and Unblock the Notifications