নভেম্বরে কোন বাম্পার বলিউড সিনেমাগুলি মুক্তি পাচ্ছে, দেখুন একনজরে

নভেম্বরে কোন সিনেমাগুলি দেখলে সিনেমা হলমুখী হবেন তা ভেবে নিন এখন থেকেই।

বলিউডে প্রতিটি মাসই রোমাঞ্চকর। বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি প্রতি মাসেই অসংখ্য সিনেমা উপহার হিসাবে নিয়ে আসে। নভেম্বরে তিন বড় খানের কোনও সিনেমা মুক্তি না পেলেও দিওয়ালি কাটিয়ে বেশ কিছু ভিন্ন ধারায় সিনেমা যেমন মুক্তি পেতে চলেছে, তেমনই বিনোদনেরও কোনও কমতি থাকবে না এমন সিনেমাও মুক্তি পাচ্ছে বক্স অফিসে। কোন সিনেমাগুলি দেখলে সিনেমা হলমুখী হবেন তা ভেবে নিন এখন থেকেই।

রিবন

রিবন

৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে কলকি কোয়েচলিন ও সুমি ব্যাস অভিনীত সিনেমাটি। বর্তমান সময়ের কাপলদের জীবনে চলার পথটি কেমন তা নিয়েই এই সিনেমাটি তৈরি। কাজ ও পারিবারিক জীবনের মধ্যে সমতা রাখা নিয়ে সমস্যা এরা কীভাবে সামাল দিচ্ছে তা দেখতেই সিনেমা হলে যেতে হবে।

ইত্তেফাক

ইত্তেফাক

আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে ইত্তেফাক। এই প্রথম পর্দায় জুটি বেঁধেছেন সোনাক্ষী সিনহা ও সিদ্ধার্থ মালহোত্রা। সঙ্গে রয়েছেন অক্ষয় খান্নাও। ১৯৬৯ সালের রাজেশ খান্নার সিনেমার রিমেক এটি। সিনেমাটির প্রযোজক করণ জোহর ও শাহরুখ খান। পরিচালক অভয় চোপড়া।

জুলি ২

জুলি ২

দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মী নিজের বোল্ড অবতার নিয়ে ধরা দিয়েছেন জুলি সিরিজের দ্বিতীয় ভাগে। ১০ নভেম্বর সিনেমাটি বক্স অফিসে মুক্তি পাবে জুলি ২।

করিব করিব সিঙ্গল

করিব করিব সিঙ্গল

এই সিনেমায় রয়েছেন অভিনেতা ইরফান খান। সঙ্গে রয়েছেন বলিউডে প্রথমবার কাজ করা মালয়ালম অভিনেত্রী পার্বতী। করিব করিব সিঙ্গল একটি মিষ্টি প্রেমের গল্প। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১০ নভেম্বর।

শাদি মে জরুর আনা

শাদি মে জরুর আনা

রাজকুমার রাও অভিনীত শাদি মে জরুর আনা-য় রয়েছেন অভিনেত্রী কৃতী খারবান্দা। সিনেমায় দুজনের বিয়ে হতে চলেছে, তবে তার মাঝে আসে নতুন ট্যুইস্ট। সিনেমার মুক্তি ১০ নভেম্বর।

অকসর ২

অকসর ২

জুলি সিরিজের পাশাপাশি একই মাসে মুক্তি পাচ্ছে অকসরের দ্বিতীয় ভাগও। এতে রয়েছেন টেলিভিশন অভিনেতা গৌতম রোডে ও জারিন খান। নিজের বোল্ড লুকে এই সিনেমাও মাতাতে তৈরি তিনি। ২০০৬ সালে অকসরের প্রথম ভাগ মুক্তি পেয়েছিল।

তুমহারি সুলু

তুমহারি সুলু

বিদ্যা বালন এই সিনেমায় রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া সিনেমায় রয়েছেন মানব কউল, নেহা ধূপিয়া, আরজে মল্লিষ্কা। সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৭ নভেম্বর।

ফিরঙ্গি

ফিরঙ্গি

কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মার প্রথম প্রযোজনা ফিরঙ্গি মুক্তি পাবে ২৪ অক্টোবর। কপিলের টেলিভিশন কেরিয়ারের অস্তগামী অবস্থা এই সিনেমার সাফল্য জুড়োতে পারে কিনা সেটাই দেখার।

তেরা ইন্তেজার

তেরা ইন্তেজার

নভেম্বর মাসে সানি লিওনের একটাও সিনেমা মুক্তি পাবে না তা আবার হয় নাকি? ২৪ নভেম্বর তেরা ইন্তেজার নিয়ে আসছেন সানি লিওনি। সঙ্গে রয়েছেন আরবাজ খান।

কড়বি হাওয়া

কড়বি হাওয়া

আবহাওয়ার পরিবর্তনের উপরে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় মিশ্র। এছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম ও রণবীর সুরী। সিনেমাটি ২৪ নভেম্বর মুক্তি পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+