বলিউডে মাদক যোগ নিয়ে খান থেকে বচ্চনদের নীরবতা ঘিরে আলোচনা শুরু! শাহরুখদের সাম্প্রতিক টুইটে কী রয়েছে

বলিউডে মাদক যোগ নিয়ে খান থেকে বচ্চনদের নীরবতা ঘিরে আলোচনা শুরু! শাহরুখদের সাম্প্রতিক টুইটে কী রয়েছে

এর আগে নয়ের দশকে বলিউডে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে দাউদ যোগের প্রসঙ্গ ওঠে। দিব্যা ভারতী থেকে গুলশন কুমারের রক্তাক্ত মৃত্যু , পরবর্তীকালে সঞ্জয় দত্তের জেলযাত্রা নিয়ে ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি চরম লজ্জায় পড়ে যায়। এরপর, ২০২০ সালের সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলা ঘিরে ফের একবার তোলপাড় হতে শুরু করেছে বলিউড। উঠে আসছে বলিউডের সঙ্গে পাকিস্তান সীমান্ত দিয়ে ঢুকে পড়া মাদকের কারবারের প্রসঙ্গ। এমন অবস্থায় ইন্ডাস্ট্রির তাবড় তারকারা কেন চুপ? তা নিয়ে প্রশ্ন উঠছে।

 পাকিস্তান ও মাদক যোগ

পাকিস্তান ও মাদক যোগ

জানা যাচ্ছে,পাকিস্তান থেকে কোকেন সরবরাহের বড় চক্র কাজ করছে। সেই চক্রের একটি অংশ পাঞ্জাবের অমৃতসরে রয়েছে। আর এই সমস্ত মাদক বলিউডের বুকে সরবরাহ করারও কয়েকজন দালাল রয়েছে। এনসিবি সূত্রে দাবি, এই সমস্ত মিসিং লিঙ্ককে একজোট করতেই এবার তাঁরা ময়দানে নামছেন।

 মুম্বইয়ের পথে বলিউডে মাদক

মুম্বইয়ের পথে বলিউডে মাদক

অমৃতসরের যে সূত্রটি ভারতে মাদক সরবরাহের হোথা তাকে সামনের সপ্তাহে এনসিবি তলব করবে বলে জানা গিয়েছে। এদিকে, মুম্বইয়ের বুকে কোকেন কিভাবে ঢুকছে,তা জানতে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক দমন সংক্রান্ত এজেন্সির সঙ্গে এনসিবি সহযোগিতা চেয়েছে বলে খবর। এদিকে, বলিউডে মাদক কাণ্ড নিয়ে অস্বাভাবিক নীরবতায় একাধিক সুপারস্টার। বিভিন্ন ইস্যু নিয়ে যাঁরা সবসময় সরব হন, সেই আমির, সলমানদের সাম্প্রতিক টুইটে কী রয়েছে দেখে নেওয়া যাক।

অমিতাভের সাম্প্রতিক টুইট

অমিতাভের সাম্প্রতিক টুইট

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তাঁর সর্বশেষ টুইটে ক্রিকেট কমেন্ট্রি নিয়ে একটি টুইট করেছেন। তাঁর স্ত্রী জয়া বচ্চন সংসদে মাদক কাণ্ড নিয়ে সোচ্চার হলেও , সুপারস্টার সেই নিয়ে একটিও মন্তব্য করেননি।

শাহরুখের পোস্ট

শাহরুখের পোস্ট

শাহরুখ খান টুইটারে মীর ফাউন্ডেশন নিয়ে টুইট করেন। ফাউন্ডেশন করোনার আবহে কী পরিস্থিতিতে কাজ করছে, তা নিয়ে আসে টুইট। ইনস্টাগ্রামে তিনি আইপিএল নিয়ে মন্তব্য করেছেন। তবে বলিউড নিয়ে একটিও পোস্ট নেই।

সলমন খান

সলমন খান

তাঁর ব্র্যান্ড 'বিইং হিউম্যান' নিয়ে সলমন নিজের সদ্য টুইটটি করেছেন। তবে সাম্প্রতিক বলিউড পরিস্থিতি নিয়ে এই তাবড় তারকা কোনও মন্তব্য বা পোস্ট করেননি।

আমির খান

আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তাঁর সদ্য করা টুইটে নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানান। যা গত ১৭ সেপ্টেম্বরেরর ঘটনা। এরপর আর কোনও টুইট করেননি তিনি। উল্লেখ্য, বলিউডে মাদক যোগ নিয়ে একের পর এক তাবড় তারকাকে এনসিবি সমন পাঠাচ্ছে। গোটা পরিস্থিতি নিয়ে যখন দেশ আলোচনা করছে,তখন বলিউডের সুপারস্টারদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+