'অনেক হয়েছে, এবার পদক্ষেপ নেওয়া হোক!' পুলওয়ামাকাণ্ড নিয়ে সরব বিদ্যা

পুলওয়ামা হামলা নিয়ে রীতিমত গর্জে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত। ১৯৮৯ সালের পর জম্মু ও কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা পুলওয়ামার ঘটনাই। ৪০ জন জওয়ান এই ঘটনার শহিদ হয়েছেন।

পুলওয়ামা হামলা নিয়ে রীতিমত গর্জে উঠছে দেশের বিভিন্ন প্রান্ত। ১৯৮৯ সালের পর জম্মু ও কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা পুলওয়ামার ঘটনাই। ৪০ জন জওয়ান এই ঘটনার শহিদ হয়েছেন। যার শোক আজও কাটিয়ে উঠতে পারেনি ১৩০ কোটির দেশ ভারত। গর্জে উঠেছে বলিউডও। প্রতিবাদে সামিল হয়েছেন বলিউড ডিভা বিদ্যা বালান।

অনেক হয়েছে, এবার পদক্ষেপ নেওয়া হোক! পুলওয়ামাকাণ্ড নিয়ে সরব বিদ্যা


বিদ্যা এদিন বলেন ,'যদিও আমি সব সময় বিশ্বাস করি য়ে শিল্পকলাই সমীন্তের বাধা আর রাজনীতিকে দূরে সরিয়ে দিতে পারে। তবে এবার মনে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। অনেক হয়েছে।' 'কাহানি ' ছবির এই অভিনেত্রীর দাবি, মানুষকে কাছাকাছি আনতে পারে শিল্পকলা, গান, কবিতা, নাচ, সিনেমা, থিয়েটার। তবে এই ধারা থেকে সরে এসে এবার সময় এসেছে একটি কড়া পদক্ষেপ নেওয়ার।

উল্লেখ্য, পুলওয়ামার ঘটনা নিয়ে বলিউড একজোটে চরম নিন্দা করেছে । শুধু সন্ত্রাসবাদ নয়, পাকিস্তানিদের বিরুদ্ধেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলিউডে। বলিউড ফিল্ম 'টোটাল ধামাল' মুক্তি দেওয়া হয়নি পাকিস্তানে। পাশাপাশি, পাকিস্তানী শিল্পীদের কিছুতেই বলিউডে কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+