শুধু ভাত–রসম নয়, এই খাবারগুলিও খেতে খুব ভালোবাসেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন

শুধু ভাত–রসম নয়, এই খাবারগুলিও খেতে খুব ভালোবাসেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন

বলিউডের অন্যতম অভিনেত্রীদের মধ্যে একজন দীপিকা পাড়ুকোন। নিজের অভিনয়ে পাশাপাশি তাঁর ফ্যাশন স্টেটমেন্টও সকলকে মুগ্ধ করে। ফিটনেস ফ্রিক দীপিকা সবসময়ই নিজেকে গ্ল্যামার ওয়ার্ল্ডে দেখতে ভালোবাসেন। আর এই জন্য তাঁর প্রতিদিনের রুটিনে অবশ্যই থাকে কঠোর শরীরচর্চা অথবা যোগ ব্যায়াম। এছাড়া মেপে, ডায়েট মেনে খাওয়া তো রয়েছে। তবে জানেন কি দীপিকা পাড়ুকোন সবচেয়ে কী খেতে ভালোবাসেন?‌

ভাত–রসম প্রিয় দীপিকার

ভাত–রসম প্রিয় দীপিকার

অনেক সাক্ষাতকারেই দীপিকা পাড়ুকোন জানিয়েছেন তাঁর পছন্দের খাবারের নাম। নিজে দক্ষিণ ভারতীয় হওয়ায় তাঁর দক্ষিণ ভারতীয় খাবারই বেশি পছন্দের। আর তার মধ্যে সবচেয়ে যেটা খেতে পছন্দ করেন তা হল সাদা ভাত ও রসম, সঙ্গে আমের আচার। তবে সেটা অবশ্যই বাড়ির তৈরি খাবার হতে হবে। এমনিতেই বলিউড তারকারা শুটিংয়েও বাড়ির তৈরি খাবারই নিয়ে আসেন এবং সেটাই খেতে পছন্দ করেন।

দিল্লি কা চাট রয়েছে পছন্দের তালিকায়

দিল্লি কা চাট রয়েছে পছন্দের তালিকায়

এর আগে আর একটি সাক্ষাতকারে দীপিকা অবশ্য তাঁর চাটের প্রতি প্রেমের কথা জানিয়েছিলেন। দীপিকা সেই সময় বলেছিলেন, '‌আমি চাট খেতে ভীষণ ভালোবাসি। আর দিল্লি চাটের জন্য বিখ্যাত। যদিও মুম্বইতে সব ধরনের স্ট্রীট ফুডই পাওয়া যায়।'‌ এরপর দীপিকা জানান যে তিনি কুইনো, সুশি ও ভেজিটেবল জুস খেতেও পছন্দ করেন।

ডার্ক চকোলেট প্রিয়

ডার্ক চকোলেট প্রিয়

এছাড়াও দীপিকা ডার্ক চকোলেট খেতেও খুব ভালোবাসেন। প্রায়ই রাতে উঠে তিনি এই চকোলেট খান বলে নিজেই জানিয়েছেন দীপিকা। তবে দীপিকা আউটডোর শুটিংয়ে গেলেও নিজে রান্না করে খেতেই ভালোবাসেন। এছাড়া যদি চিট ডায়েট করতে ইচ্ছা হয় সেই সময় তিনি ধোসা ও মেদু বড়াও খান।

 ফিল্টার কফি খেতে ভালোবাসেন অভিনেত্রী

ফিল্টার কফি খেতে ভালোবাসেন অভিনেত্রী

দীপিকা সবসময়ই ফিল্টার কফি খেতে পছন্দ করেন, অবশ্যই সেটা চিনি ছাড়া। এছাড়া ডাবের জল, স্মুদির পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে জল খেয়ে থাকেন। দীপিকা একেবারেই কড়া ডায়েট মেনে চলেন। তাই জাঙ্ক ফুড তাঁর তালিকায় নেই। তবে এক সাক্ষাতকারে দীপিকা বলেছিলেন যে তিনি নিজের হাতে কুকিজ তৈরি করে খেতে ও খাওয়াতে পছন্দ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+