Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার ওয়েবসিরিজে আজমাইস বনশালীর, 'হিরামান্ডি' নিয়ে সরগরম নেটপাড়া, দর্শকদের আশাপূর্তি হবে তো

এবার ওয়েবসিরিজে আজমাইস বনশালীর, 'হিরামান্ডি' নিয়ে সরগরম নেটপাড়া, দর্শকদের আশাপূর্তি হবে তো

করোনা কালে কী দশা হয়েছে বলিউডের। বড় পর্দা ছেড়ে এখন সকলেই মন দিয়েছিন ওয়েব সিরিজের কাজে। সলমন খানের সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে। ইদ চলে গেল। ১৫ অগস্টও সামনে তারপরেও বড় কোনও রিলিজ নেই বলিউডে। এবার বলিউডের তাবড় পরিচালক সঞ্জয়লীলা বনশালীও ওয়েব সিরিজ তৈরি করছেন। যাঁর ছবিতে অভিনয় করার জন্য বলিউডের সুপারস্টাররা মুখিয়ে থাকেন। সেই বনশালীও নাকি শেষ পর্যন্ত ওয়েবসিরিজ ডিরেক্ট করছেন।

ওয়েবসিরিজ পরিচালনায়

ওয়েবসিরিজ পরিচালনায়

বড় পর্দা বাজার পড়তির দিকে। করোনার কারণে সিনেমা হল বন্ধ রয়েছে। বড় পর্দায় তেমন আর কাজ হচ্ছে না। এবার তাই ওয়েব সিরিজে মন দিয়েছেন বলিউডের তাবর পরিচালকরা। এবার সঞ্জয় লীলা বনশালির মত পরিচালকও ওয়েব সিরিজ পরিচালনার কাজে হাত লাগিয়েছেন। নেটফ্লিক্সের জন্য তিনি তৈরি করছেন ওয়েব সিরিজ হিরামান্ডি। স্বাধীনতার পূর্ববর্তী সময় দেখা যাবে তাঁর এই ওয়েব সিরিজে। অবিভক্ত ভারতের লাহোরের পতিতা পল্লি তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। যার নাম হিরামান্ডি দিয়েছেন তিনি। এই হিরামান্ডি দেখার আগ্রহ দিনে দিনে বাড়ছে। এই প্রথম কোনও ওয়েবসিরিজে লাহোরের পতিতাপল্লি দেখানো হবে। পরিচালক নিজেই জানিয়েছেন তিনি ভীষণ ভাবে উৎসাহী এই ওয়েব সিরিজটি তৈরির জন্য।

পোস্টার রিলিজ

পোস্টার রিলিজ

হিরামান্ডির পোস্টার লিরিজ করেছে নেটফ্লিক্স। বনশালি নিজে সেই পোস্টার তার ইনস্টা পোস্টে শেয়ার করেছেন। কবে ওয়েবসিরিজটি প্রকাশ্যে আসবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নেটপাড়া রীতিমত উৎসাহী সেই ওয়েবসিরিজ নিয়ে। একে বনশালি তার উপরে একেবারে নতুন কিছু পাওয়ার আশার রয়েছেন তাঁরা। পদ্মাবতের পর আর নতুন কোনও পরিচালনায় দেখা যায়নি সঞ্জয়লীলা বনশালীকে। পদ্মাবত নিয়ে একাধিক ঘটনা ঘটেছিল। রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে নিগ্রহের শিকার হতে হয়েছিল সঞ্জয়লীলা বনশালীকে। তার শ্যুটিং স্পটে ভাঙচুর করা থেকে শুরু করে বনশালীকে মারধর পর্যন্ত করা হয়েছিল। একাধিক বাধা পেিরয়ে শেষ পর্যন্ত প্রকাশ্যে এসেছিল সঞ্জয়লীলা বনশালীর ছবি পদ্মাবত।

পরের ছবিতে কে

পরের ছবিতে কে

সঞ্জয়লীলা বনশালীর পরের ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। মুম্বইয়ের পতিতা পল্লির গাঙ্গুবাইকে নিয়ে তৈরি করছেন ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়াভাট। ইতিমধ্যেই সেই ছবির টিজার মুক্তি পেয়েছে। দর্শকদের কাছে বেশ হাততালিও কুড়িয়েছে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ির ট্রেলার। একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে আলিয়াভাটকে। ছবিতে আলিয়া ছাড়াও রয়েছেন অজয় দেবগন। এই প্রথম বনশালীর কোনও ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। এর আগে একাধিক জনপ্রিয় তারকাকে ডিরেক্ট করেছেন সঞ্জয়লীলা বনশালী। একের পর এক সুপারহিট ছবিও দিয়েছেন তিনি।

বলিউডে খরা

বলিউডে খরা

করোনার কারণে বলিউডে যাবে বলে খরা চলছে। দফায় দফায় লকডাউনের কারণে বন্ধ শ্যুটিং। খুলছে না সিনেমা হল। থমকে গিয়েছে একাধিক বড় ছবির কাছ। গত এক বছরে মেগা বাজেটের কোনও সিনেমাএখনও পর্যন্ত মুক্তি পায়নি। যেগুলি মুক্তি পেয়েছে সেগুলি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। কাজেই বড়পর্দার সেই মেজাজটাই হারিয়ে ফেলেছে বলিউড। শ্যুিটং বন্ধ থাকার কারণে একাধিক মানুষ কাজ হারিয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+