ঘরে আসছে ছোট্ট সোনা! খুদের আগমনে কী বার্তা দিলেন কিয়ারা, সিদ্ধার্থ
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। দাম্পত্যের দু’বছর একসঙ্গে সুখে কাটিয়ে দিয়েছেন তাঁরা। বিবাহবার্ষিকী পার হতেই ভক্তদের সুখবর দিলেন এই বলি জুটি! এবার দম্পতি দুই থেকে তিন হতে চলেছেন। মানে কিয়ারা ও সিদ্ধার্থের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। যা নিয়ে তাঁদের খুশির শেষ নেই। তবে এই খবর তাঁরা কিন্তু অনুগামীদের মধ্যেও ভাগ করে নিয়েছেন। কী জানালেন তারকা দম্পতি, জানুন।
শুক্রবার অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছোট একজোড়া উলের মোজা। আর সুন্দর সেই মোজাটি বলি দম্পতির হাতে ধরা। মা, বাবা হওয়ার খবর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। তাদের মতে, 'সবচেয়ে দামি উপহার’। সেই সঙ্গে তাঁরা জানান, তাঁদের খুব তাড়াতাড়ি সন্তান আসছে। যদিও তাঁরা কিন্তু কোনও সময় বা আরও কোনও তথ্য শেয়ার করেননি।

এই খবরে তাঁদের শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন অনেক অনুগামীরাই। শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারাও। অভিনেত্রী হুমা কুরেশি তাঁদের অভিনন্দন জানিয়েছেন। বলি অভিনেত্রী নেহা ধুপিয়াও এই পোস্টটিতে শুভেচ্ছা জানিয়েছেন। একজন অনুগামী লিখেছেন, 'আপনারা সেরা বাবা, মা হতে চলেছেন’। অপর এক অনুগামীর মতে, আপনাদের সঙ্গে আপনাদের পরিবারেও খুব খুশির সময়’।
উল্লেখ্য, ২০২১ সালে কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম দেখা হয়েছিল শেরশাহর সেটে। আবার ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তাঁদের প্রেমের সম্পর্ক পরিণতি পায়। আত্মীয়, পরিবার, বন্ধুদের সাক্ষী রেখে তাঁরা বিবাহবন্ধনে বাধা পড়েন। শেরশাহর জুটিকে বাস্তবেও সব অনুগামীরা খুব পছন্দ করেন।












Click it and Unblock the Notifications