বলিউডে আরও এক শোক সংবাদ! তাবড় কোরিওগ্রাফার সরোজ খানের জীবনাবসান
ফের এক বড়সড় ধাক্কা বলিউডে। তাবড় কোরিগ্রাফার সরোজ খান বৃহস্পতিবার মধ্যরাতে প্রয়াত হন। জানা গিয়েছে, হৃদরগে আক্রান্তে হয়ে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। বহুদিন ধরেই তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। ভর্তি ছিলেন মুম্বইয়ের হাসপাতালে। এরপরই বৃহস্পতিবার রাত ১:৫২ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন।

মৃত্যুকালে এই জনপ্রিয় কোরিওগ্রাফারের বয়স হয়েছিল ৭১ বছর। উল্লেখ্য, গত ২০ জুন থেকে তিনি হাসপাতালে ভর্তি। কবে আস্তে আস্তে তিনি সুস্থতার পথে যাচ্ছিলেন বলে জানান তাঁর পরিবারের সদস্যরা। এমনকি সরোজ খানকে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে খবর ছিল। মুম্বইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি ছিলেন সরোজ খান।
উল্লেখ্য, বলিউডে শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিতের সঙ্গে একাধিক সুপারহিট গানের দৃশ্যে কোরিওগ্রাফি করেন সরোজ খান। এরমধ্যে 'দেবদাস ' ছবির 'ডোলারে ডোলা', 'তেজাব' ছবির 'এক দো তিন' এর মতো জনপ্রিয় গানে নাচের ছন্দে তাঁর কোরিওগ্রাফি আজও বলিউডে অন্যতম আলোচনার বিষয়।












Click it and Unblock the Notifications