বাংলা ছবি 'ডান্স ফর ডান্স '-এ অভিনয়ে সলমন! সঙ্গে থাকছেন অঙ্কুশ, উঠে এল কিছু তথ্য
টলিউডের বিখ্য়াত কোরিওগ্রাফার বাবা যাদব তাঁর 'ডান্স ফর ডান্স' ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন। ছবিতে মুখ্য় চরিত্রে থাকছেন অঙ্কুশ , একথা বাবা যাদব আগেই জানিয়েছিলেন।
টলিউডের বিখ্য়াত কোরিওগ্রাফার বাবা যাদব তাঁর 'ডান্স ফর ডান্স' ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন। ছবিতে মুখ্য় চরিত্রে থাকছেন অঙ্কুশ , একথা বাবা যাদব আগেই জানিয়েছিলেন। ছবিটি যে বলিউড ফিল্ম ' এবিসিডি'-র ধাঁচে তৈরি হতে চলেছে , তা আগেই সূত্রের খবরে জানা গিয়েছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে এই ছবিতে থাকতে চলেছে বলিউডের সলমন!

না ! বলিউডের ভাইজান সলমন খান নন, বরং বলিউডের উঠতি অভিনেতা সলমন ইউসুফ খান থাকছেন বাবা যাদবের এই বাংলা ছবিতে। এই সলমন এর আগে রেমো ডিসুজার 'এবিসিডি' ছবিতে ছিলেন। বলিউডে প্রাথমিকভাবে কোরিওগ্রাফার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সলমন। এবার সেই ২৭ বছরের সলমনকেই সম্ভবত দেখা যেতে চলেছে বাংলা ছবি 'ডান্স ফর ডান্স'। উল্লেখ্য, এর আগে সলমন ২০০৯ সালে ডান্স ইন্ডিয়া অনুষ্ঠানে সেরার শিরোপা জিতে নেন।

ডান্স ইন্ডিয়া ডান্স -এর শিরোপা জেতার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি সলমনকে। পরবর্তীকালে হিন্দি রিয়াল্যালিটি শো 'ঝলক দিখলাজা ৪'-এ প্রতিযোগী হিসাবে অংশ নেন সলমন। বলিউডে একাধিক ছবিতে সলমন ইউসুফ কোরিওগ্রাপিও করেছেন। এদিকে, অঙ্কুশ একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান , বাবা যাদবের এই ছবি নাচ ও নাচের সঙ্গে জড়িয়ে থাকা আবেগকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। আপাতত সবকিছু ঠিক থাকলে সলমন ইউসুফের প্রথম বাংলা ছবি হতে চলেছে ' ডান্স ফর ডান্স'।












Click it and Unblock the Notifications