কাজলের বাড়ির পুজোয় ভোগ বিতরণে রণবীর, দুর্গাপুজোয় মাতলেন বলি তারকারা, দেখুন ছবি
কাজল থেকে রনবীর, রানি সবাই এবছর মেতে ছিলেন দুর্গাপুজোর আনন্দে। একনজরে দেখে নেওযা যাক সেই ছবি।
সবেমাত্র কেটেছে বিজয়া দশমীর পালা। তবে এখনও পুজোর ছবিই মাতিয়ে রেখেছে 'বাঙালির সোশ্যাল মিডিয়াকে'। বিশ্বের নানা প্রান্তের বাঙালিই নিজের প্রোফাইলে পুজোর ছবি পোস্ট করতে ব্যাস্ত। এই উন্মাদনা , আনন্দ থেকে বাদ যাচ্ছেন না বলিউডের তারকারাও। কাজল থেকে রনবীর, রানি সবাই এবছর মেতে ছিলেন দুর্গাপুজোর আনন্দে। একনজরে দেখে নেওযা যাক সেই ছবি।

বাড়ির পুজোতে রানি মুখোপাধ্যায়
প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোতে বাড়ির পুজোতে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। দুর্গাপুজোর আসরে রানি আসতেই তাঁকে ঘিরে ফোটগ্রাফারদের ভিড় জমতে থাকে। সোনালী শাড়ির সঙ্গে জাঙ্ক জুয়েলারিতে রানিকে অসামান্য লেগেছে।

কাজলের পুজোর সাজ
প্রতিমা তৈরির দেখাশোনা থেকে পুজোর মণ্ডপ, বাড়ির পুজোর সর্বত্রই কাজলকে দেখা গিয়েছে স্বমহিমায়। পুজোর দিন গুলিতে শাড়িতে আরও সুন্দরী হয়ে উঠেছিলেন এই বঙ্গললনা।

দুর্গাপুজোতে ঐশ্বর্য
মুম্বইয়ের রামকৃষ্ণ মিশন মঠে মা ঐশ্বর্যর সঙ্গে পুজো দেখতে গিয়েছিল ছোট্ট আরাধ্যা। এথনিক পোশাকে আরাধ্যাকে এদিন খুবই মিষ্টি লাগছিল। সঙ্গে শাড়িতে অপরূপা হয়ে উঠে ছিলেন ঐশ্বর্য।

পরিচালক আয়ানের সঙ্গে রণবীর
মুখোপাধ্যায় পরিবারের আরেক সন্তান পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে রণবীরের সম্পর্ক অত্যন্ত ভালো। ' ওয়েক আর সিদ'-এর সময় থেকেই দুজন বেশ ঘনিষ্ঠ বন্ধু। আয়ানের বাড়ির পুজোতেও তাই দেখা গেল বন্ধু রণবীরকে।

ভোগ বিতরণে রণবীর
দুর্গাপুজোতে ভোগ বিতরণ একটা বড় দিক। আর সেই কাজ করার জন্য় অনেকেই উৎসাহী থাকেন। আর মুখোপাধ্যায় বাড়ির পুজোতে এসে রনবীর এবার তুলে নিয়েছিলেন খিচুড়ি ভোগের বালতি।

পুজোতে আলিয়া
হলুদ সালওয়াল স্যুটে এবছরের দুর্গাপুজোতে আলিয়া ছিলেন অপরূপা।

দুর্গাপুজোতে ভাগ্যশ্রী
নব্বইয়ের দশকে "ম্যায়নে প্য়ার কিয়া" ছবির হাত ধরে বেস জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। বলিউডের এই সুন্দরী অভিনেত্রীকেও এই বছরের দুর্গাপুজোতে মুম্বইয়ের মণ্ডপে দেখা গেল।

দুই বোন তানিশা-সর্বানী
কাজলের বোন তানিশার সঙ্গে খুড়তুতো বোন সর্বানীর সম্পর্ক বেশ ভালো। দুজনেই এককালে বলিউডে অভিনয় করেছেন। বলিউডের ছবির পর্জার মতো, পুজোর মণ্ডপেও তাঁরা একই রকমের সুন্দরী।












Click it and Unblock the Notifications