যৌন হেনস্থার অভিযোগ ঘিরে লজ্জায় আত্মহত্যার চেষ্টায় বলি-সেলেব ম্যানেজারের!

ক্রমেই জোরদার হচ্ছে বলিউডের 'মিটু মুভমেন্ট'। একাধিক অভিনেতা থেকে গায়কের বিরুদ্ধে উঠছে যৌন হেনস্থার অভিযোগ।

ক্রমেই জোরদার হচ্ছে বলিউডের 'মিটু মুভমেন্ট'। একাধিক অভিনেতা থেকে গায়কের বিরুদ্ধে উঠছে যৌন হেনস্থার অভিযোগ। এমন অভিযোগ উঠেছে বলিউডের নামী সেলিব্রিটি ম্যানেডার তথা কোয়ান এন্টারটেনমেন্টের অন্যতম কর্ণধার অনির্বাণ ব্লায়ের বিরুদ্ধে। অভিযোগর জেরে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে খবর।

#MeToo:লজ্জায় আত্মহননের পথে বলি-সেলেব! যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য

জানা গিয়েছে, রাত ১২:৩০ নাগাদ মুম্বই ট্রাফিক পুলিশের কাছে খবর আসে, অনির্বাণ একটি ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন । খবর পেয়েই সেখানে পৌঁছয় মুম্বই পুলিশ। যখন ব্রিজের ব্যারিকেডে অনির্বাণ উঠছিলেন তখনই পুলিশ তাঁকে সেখান থেকে টেনে নামিয়ে দেন। জানা গিয়েছে, অনির্বানের বিরুদ্ধে তাঁর সংস্থায় যৌন হেনস্থার অভিযোগ করেন সংস্থারই বেশ কিছু কর্মী। তারপরই, তাঁকে সংস্থা থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়। এরপর আত্মহননের পথ বেছে নেন অনির্বাণ। এমনই দাবি সূত্রের।

বহু মহিলার দাবি, ইন্টারভিউয়ের জন্য অনির্বাণ তাঁদের নিজের বাড়িতে ডেকে তাঁদের পোশাক খোলার কথা বলেন। শুধু একজন নন, একাধিক মহিলা অনির্বাণের বিরুদ্ধে মুখ খুলেছেন। অনির্বাণ ঘনিষ্ঠদের দাবি, তিনি লজ্জায় পড়ে এমন পদক্ষেপ নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+