ব্রেক আপের পর কি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের হয়! এই বলিউড সেলেবরা রাখছেন অনন্য উদাহরণ
ব্রেক আপের পর কি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের হয়! এই বলিউড সেলেবরা রাখছেন অনন্য উদাহরণ
কথায় বলে, প্রেমে পড়া যতটা সহজ, ততটাই কঠিন সেই প্রেমের রেশ কাটিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসা। সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত হয়তো অনেকেই নিয়ে নেন, তবে তারপর সেই সম্পর্ক কাটিয়ে তা থেকে বেরিয়ে এসে, নানান মানুষের বহু কৌতূহলের জবাব দেওয়া সকলের পক্ষে সম্ভব হয় না! বিয়ের শেষে ডিভোর্সই হোক বা প্রেমের সম্পর্কের ইতিই হোক, সম্পর্ক শেষ করে প্রাক্তনের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব ধরে রাখতে অনেকেই অপারগ! একনজরে দেখে নেওয়া যাক, বলিউডের সেই সমস্ত তারকাদের যাঁরা নিজেদের প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।

অনুরাগ-কাল্কি
একটা সময় তাঁদের বিয়ে নজর কেড়েছিল । বহু লাইমলাইট পেরিয়ে সেই বিয়ে শেষ পর্যন্ত টেকেনি। পরবর্তীকালে সেই বিয়ের ইতি হয় ডিভোর্সে। তবে সেই বিয়ের ইতি কাল্কি ও অনুরাগ কশ্যপ দুজনেই চেয়েছিলেন। পরবর্তীকালে দুজনের পথ দুদিকে এগিয়ে গিয়েছে। কাল্কি বর্তমানে এক সন্তানের মা। তবে অনুরাগের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও ভালো। অনুরাগ এখন কাল্কির খুব ভালো বন্ধুদের একজন।

ফারহান-অধুনা
প্রাক্তন স্ত্রী অধুনা ভবানির সঙ্গে এখন ফারহান আখতার ভালো সম্পর্ক রেখে গিয়েছেন। তাঁদের ব্রেকআ পের খবর যখন বলিউডকে কার্যত কাঁপিয়ে দিয়েছিল, তখন ফারহান ও অধুনা একই সঙ্গে বহু জায়গায় ছবি দিয়ে জানান দিয়েছিলেন একটি সম্পর্কের ঘরানা শেষ হলেই আরেকটি ঘরানার সম্পর্ক শুরু হয়। আর সেই সূত্র ধরে তাঁরা দুজনে এখন ভালো বন্ধু।

হৃতিক- সুজান
১৭ বছরের দাম্পত্য ভেঙে দিয়ে হৃতিক ,সুজান নিজেদের সুখের দাম্পত্য শেষ করেন। তবে হৃতিক ব্রেক আপের পর থেকেই স্পষ্ট করেন যে সন্তানের পরিচর্যায় তাঁরা বাবা মায়ের যাবতীয় দায়িত্ব পালন করবেন। ফলে সেই মতোই দেখা যায়, সন্তানদের নিয়ে হৃতিক ও সুজান নিজের মতো করে নিজেদের বন্ধুত্বকে ধরে রেখেছেন। তাঁদের ডিভোর্সের পর যেভাবে দাম্পত্যের পরও তাঁরা বন্ধুত্বকে ধরে রেখেছেন, তা অনেকের কাছেই উদাহরণ।

বিপাশা-ডিনো
জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়ার আগে বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা ডিনো মরিয়া। পরবর্তীকেল ডিনোকে ছেড়ে বিপাশা ঝুঁকে যান জনের দিকে। যদিও সেই সম্পর্কও টেকেনি। পরে শোনা যায়, দক্ষিণী স্টার রানা দাগ্গুবাটিকে ডেট করছেন বিপাশা। পরবর্তীকালে তিনি করণ গ্রোভারকে নিজের স্বামী হিসাবে বেছে নেন। তবে এই ঝড় কাটিয়ে ইন্ডাস্ট্রিতে বিপাশার প্রথম প্রেমিক হিসাব পরিচিত ডিনোর সঙ্গে বঙ্গ সুন্দরী একইভাবে সুন্দর সম্পর্ক রেখে যান।

দীপিকা-রণবীর
প্রাক্তন প্রেমিক রণবীরের কাপুরের সঙ্গে বিচ্ছেদের জ্বালা বহু জায়গায় জানান দিয়েছেন দীপিকা। তবে সেই সমস্ত কষ্ট ঝেড়ে ফেলেই 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ে সাবলীল দক্ষতা দেখিয়েছন দীপিকা। ব্রেক আপের পর প্রাক্তনের সঙ্গে দীপিকাক অভিনয় নিয়ে অস্বস্তিতে ছিলেন না দীপিকার বয়ফ্রেন্ড তথা স্বামী রণবীর সিংও। বরং দীপিকা-রণবীরের বিয়েতে আলাদা করে রণবীর কাপুরতে আমন্ত্রণ করা হয়।

রণবীর-অনুষ্কা
বলিউডে অন্যতম চর্চিত প্রেম কাহিনি ছিল রণবীর কাপুর ও অনুষ্কা শর্মার প্রেম। একটা সময় কেরিয়ারের শুরুতে দুই তারকা প্রেমে মগ্ন হলেও, পরে তাঁদের পথ দুই দিকে চলে যায়। দীপিকাকে আপন করে নেন রণবীর সিং। অন্যদিকে, ক্রিকেট তারকা বিরাট কোহলির স্ত্রী হিসাবে ধরা দেন অনুষ্কা। তবে তাঁদের দুজনের বন্ধুত্ব যে অটুট তা
'দিল ধড়কনে দো' ছবিতেই স্পষ্ট হয়েছে। দুই তারকা ব্রেক আপের পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করে নিজের সম্পর্কের সমীকরণ কার্যত বলিউডকে জানান দিয়েছেন।












Click it and Unblock the Notifications