শাহরুখ থেকে সলমন, অক্ষয় সহ বিদেশের বুকে কোন বলিউড তারকাদের কত কোটি টাকার বাংলো রয়েছে? একনজরে কিছু খবর
শাহরুখ থেকে সলমন, অক্ষয় সহ বিদেশের বুকে কোন বলিউড তারকাদের কত কোটি টাকার বাংলো রয়েছে? একনজরে কিছু খবর
বলিউডে একাধিক এমন অভিনেতা রয়েছেন, যাঁদের তাক লাগানো বাড়ি শুধু দেশেই নেই, বরং রয়েছে বিদেশেও। শাহরুখ থেকে শুরু করে অক্ষয় পর্যন্ত একাধিক বলিউড তারকার বিদেশের বুকে রয়েছে তাক লাগানো বাড়ি। একনজরে দেখে নেওয়া যাক বলিউডে কোন কোন তারকার বাংলো রয়েছে বিদেশের বুকে।

অক্ষয় কুমার
কানাডার টরোন্টোতে রয়েছে অভিনেতা অক্ষয় কুমারের তাক লাগানো বাড়ি। শুধু বাড়িই নয়, তার সঙ্গে একটি পাহাড়ও অক্ষয়ের মালিকানাধীন বলে শোনা যায়। এছাড়াও মরিশাসে রয়েছে অক্ষয়ের আরও একটি বাংলো।

প্রিয়াঙ্কা চোপড়া
ক্যালিফোর্নিয়ার ২০ মিলিয়ন ডলারের একটি বাংলোতে থাকেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলাসের বুকে এই বাংলো ছাড়াও মনট্রেলে একটি আলাদা বাংলোতে থাকেন প্রিয়াঙ্কা।

শাহরুখ খান
বলিউডের কিং খানের একটি বিলাসবহুল হলিডে হোম রয়েছে দুবাইয়ের পাম জুমেরায়। এই ভিলার দাম ১৭.৬৮ কোটি। যার সঙ্গে রয়েছে একটি বিচ।

অমিতাভ বচ্চন
বলিউডের শাহেনশাহও বাকিদের পিছনে নেই। অমিতাভের মোট ৮ টি বাড়ি রয়েছে। তারমধ্যে ৫ টি রয়েছে মুম্বইতে। এমনই দাবি বহু পত্রিপত্রিকার। তাঁর ৩ কোটি টাকার একটি বাড়ি রয়েছে প্যারিসের বুকে।

সলমন খান
দুবাইতে একটি ফ্যান্সি অ্যাপার্টমেন্টের মালিক সলমন। বুর্জ খালিফার কাছে ডাউনটাউনে রয়েছে এই বাড়ি।

সইফ আলি খান
সুইৎজারল্যান্ডের স্তাদে একটি বিলাসবহুল বাংলোর মালিক সইফ আলি খান। মূলত এই বাড়িটি একটি শ্যালেট। প্রতি বছর সেখানে যান সইফ।

জন আব্রাহাম
লস অ্যাঞ্জেলাসের বেল এয়ার এলাকায় জন অ্যাব্রাহাম একটি বাংলোতে রয়েছেন। তাঁর প্রতিবেশী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার অ্যানিস্টোন।

অভিষেক ও ঐশ্বর্য
এই অভিনেতা দম্পতির মালিকানাধীন রয়েছে দুবাইয়ের জমিরাহ গল্ফ এস্টেটে একটি বাড়ি। সংযুক্ত আরবশাহির দামের বিচারে এই ভিলার দাম ১৫ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন। যা ভারতের টাকায় ২৮ থেকে ৬৭ কোটি টাকা। এমনই গুঞ্জন শোনা যায়।

আমির খান
লস অ্যাঞ্জেলাসের ব্যাভেরলে হিলসে একটি বড় ম্যানসনের মালিক আমির। এই ম্যানসনটি কিরণ রাওতে আমির উপহার দেন বলে শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications