বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে দামী উপহারটি কে কাকে দিয়েছেন! তারকাদের অন্দরমহলের কিছু খুঁটিনাটি
বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে দামী উপহারটি কে কাকে দিয়েছেন! তারকাদের অন্দরমহলের কিছু খুঁটিনাটি
বলিউড তারকাদের অন্দরমহলে কী কী চলছে তা নিয়ে বহুদিনের কৌতূহল রয়েছে মানুষের মধ্যে। কোন বলিউড তারকা তাঁর প্রেম জীবন বা তাঁর ব্যক্তিগত জীবনে কী করছেন , তা নিয়েও মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানির অন্ত নেই! এদিকে বলিউডের তারকাদের ঝাঁ চকচকে জীবনের অংশ হিসাবে তাঁদের বিভিন্ন অ্যাক্টিভিটিও খবরের শিরোনাম কাড়ে । ফলে বলিউডের তারকাদের মধ্যে প্রেমিক জুটিগুলি কে কোন উপহার তাঁর পার্টনারকে দিচ্ছেন তা নিয়েও রয়েছে মানুষের মনে কৌতূহল। দেখে নেওয়া যাক, বলিউডে কোন তারকা জুটি কাকে কী উপহার দিলেন।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
ইতিমধ্যেই পর্নকান্ডে ধৃত রাজ কুন্দ্রাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শুরু হয়েছে। ব্যক্তিগত জীবনে শিল্পার স্বামী শিল্পা শেট্টিকে কী উপহার দিয়েছেন,তা নিয়ে রয়েছে, বহু জল্পনা। তবে শোনা যায়, বিয়ের সময় শিল্পাকে রাজ যে ২০ ক্যারেটের হীরের আংটি দিয়েছিলেন তাই বলিউডে সেলেবদের সবচেয়ে দামী উপহারের তালিকায় রয়েছে। এই ২০ ক্যারেটের আংটির আকার 'হার্ট শেপের'। যা কার্যত তাক লাগিয়েছে সকলকে। এছাড়াও দুবাইতে বুর্জ খালিফায় ১৯ তলায় একটি ফ্ল্যাট শিল্পাকে কিনে দেন রাজ।

বিদ্যাকে কী দিয়েছেন সিদ্ধার্থ?
প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের স্ত্রী বিদ্যা বালান। বিদ্যা ও সিদ্ধার্থ প্রায়ই একে অপরকে কিছু না কিছু কিনে দেন। তবে তার মধ্যে সবচেয়ে দামী হল জুহুতে যে ফ্ল্যাট সিদ্ধার্থ বিদ্যাকে কিনে দিয়েছেন , সেই ফ্ল্যাটটি।

কাজলকে অজয় কী কিনে দিয়েছেন?
কাজল ও অজয় দেবগনের ঘর আলো করে প্রথমে জন্ম নেন তাঁদের সন্তান নায়েসা। পরে ঘরে আসে যুগ। তবে মেয়ের জন্মের খবরে অজয় এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে তিনি নাকি কাজলকে একটি হাইটেক গাড়ি উপহার দিয়েছিলেন। এমনই কানা ঘুষো শোনা যায় কাব পাতলে। সেই গাড়িটিও একটি দামী উপহারের তালিকায় বলিউডে জায়গা করেছে।

আলিয়া-সিদ্ধার্থ
এককালে ভালো 'বন্ধু' থেকে প্রেমের সম্পর্কের দিকে সিদ্ধার্থ ও আলিয়া যেতে শুরু করেছিলেন বলে শোনা যায়। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল যে সিদ্ধার্থের সঙ্গে সম্ভবত প্রেমকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন আলিয়া। তবে তার আগেই সিদ্ধার্থকে ছেড়ে রণবীর কাপুরের দিকে পা বাড়ান মহেশ-কন্যা। তবে সম্পর্কে থাকাকালীন নাকি আলিয়াকে সিদ্ধার্থ একটি দামী ক্যামেরা উপহার দেন। কারণ আলিয়া সেলফি তুলতে ভালোবাসেন। আর তাই জন্যই এই উপহার তিনি আলিয়াকে দেন বলে খবর।

অক্ষয় কুমার ও টুইঙ্কল
অভিনেতা অক্ষয় কুমার টুইঙ্কর খান্নার ৩৪ তম জন্মদিনে স্ত্রীকে একটি বিলাসবগু গাড়ি উপহার দেন অক্ষয়। আর সেই উপহারটিও বলিউডে সবচেয়ে দামী উপহারের তালিকায় উঠে আসে।

সঞ্জয় দত্ত
অভিনেতা সঞ্জয় দত্ত স্ত্রী মান্যতাকে একটি ১ কোটি টাকার দামী গাড়ি কয়েক বছর আগেই উপহার দেন বলে খবর। মান্যতার গাড়ির প্রতি আকর্ষণ দেখেই স্বামী সঞ্জয়ের এই উপহার বলে জানা যায়।












Click it and Unblock the Notifications