২০১৭-তে সোশ্যাল মিডিয়া মাত করেছে বলিউডের যেসব ঘটনা

২০১৭ সালে সোশ্যাল মিডিয়া ছিল নিজের তালে। তারই মধ্যে বেশ কিছু মজাদার মিম , পোস্ট ভাইরাল হয়।

২০১৭ সালে সোশ্যাল মিডিয়া ছিল নিজের তালে। তারই মধ্যে বেশ কিছু মজাদার মিম , পোস্ট ভাইরাল হয়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে জনপ্রিয় হন অনেকে। জনপ্রিয়তা লাভ করে বহু ছবিও। একনজরে দেখে নেওয়া যাক বলিউডকে কেন্দ্র করে কোন কোন ছবি এবছর খ্যাতি পয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 ধোঁয়াটে ছবি!

ধোঁয়াটে ছবি!

এই ছবির মধ্যে যত না আগুন ছিল , তার থেকে বেশি ধোঁয়া ওঠে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি নিয়ে। রণবীর ও মাহিরা খানকে নিউ ইয়র্কের একটি জায়গায় খুল্লামখুল্লা ধূমপান করতে দেখা যায়। আর এই ছবিই ভাইরাল হয়ে য়ায় সোশ্যাল মিডিয়ায়। খবর ছড়াতে থাকে মাহিরার সঙ্গে নাকি প্রেম করছেন রণবীর!

বিরুষ্কার 'ব্যান্ড বাজা বারাত'!

বিরুষ্কার 'ব্যান্ড বাজা বারাত'!

২০১৭ সালের অন্যতম ঘটনা হল বিরাট কোহলির সঙ্গে অভিনেত্রী অনুষ্কা শর্মার বিয়ে। আর তাঁদের বিয়ের এই ছবিটি ক্রমেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

তৈমুর আলি খান

তৈমুর আলি খান

ছোট্ট নবাবপুত্র তৈমুরও এবছর বার বার খবরের শিরোনামে উঠে আসে। তৈমুরের এই ছবিটি ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

সংস্কারের নামে যা হল

সংস্কারের নামে যা হল

২০১৭ সালে পোশাক বিতর্কে জড়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার সময়ে, প্রিয়াঙ্কার পোশাক নিয়েও ওঠে বিতর্ক। এছাড়াও ,এমইটির অনুষ্ঠানে তাঁর 'ট্রেঞ্চ' পোশাকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল হয়।

দীপিকাকে জ্ঞান

দীপিকাকে জ্ঞান

এখ ফ্যাশন ম্যাগাজিনে দীপিকার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু সংস্কারি জ্ঞান দেওয়া হয় দীপিকা পাড়ুকোনকেও।

ইশা গুপ্তা

ইশা গুপ্তা

এবছরে তাক লাগিয়ে দেয় ইশা গুপ্তার নগ্ন ছবি। সোশ্যাল মিডিয়ায় ইশার যৌনতা পূর্ণ নগ্ন ছবি নিয়ে বেশ কিছু আলোচনা হয়।

মুখ খুললেন হৃতিক

মুখ খুললেন হৃতিক

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তাঁর সম্পর্কটা কতটা খারাপ তা সকলেই জানেন। সেই নিয়ে এই বছর মুখ খুলে বোমা ফাটান হৃতিক। ঘটনা নিয়ে মাত হয় সোশ্যাল মিডিয়ায়ও।

যশ ও রুহি

যশ ও রুহি

করণ জোহরের দুই সারোগেট সন্তানের ছবিও ২০১৭ সালে বেশ জায়গা করে নেয় সোশ্যাল মিডিয়ায়।

মেয়ের হয়ে বাবার লড়াই

মেয়ের হয়ে বাবার লড়াই

সোশ্যাল মিডিয়ায় এক মহিলা ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। বিভিন্ন অনুষ্ঠানে আরাধ্যাকে নিয়ে চলা অ্যাশকে কটাক্ষ করে তিনি বলেন, আরাধ্যার পড়াশুনো কী করে হয়?এর জবাবে সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিদীপ্তভাবে উত্তর দেন অভিষেক। যা নিয়ে শোরগোল পড়ে যায় টুইটারে।

বন্ধু নাকি শত্রু?

বন্ধু নাকি শত্রু?

'অ্যায় দিল হ্যায় মুশকিল' আর 'শিবায়' একি সঙ্গে রিলিজ নিয়ে করণ জোহারের সঙ্গে কাজলের দূরত্ব তৈরি হয়। পরে অবস্য ২০১৭ সালের শেষে তাঁরা ফিরে আসেন বন্ধু হয়ে। করণকে রাখি বাঁধার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বন্ধুত্ব উস্কে দেন কাজল। সোশ্যাল মিডিয়াতেও তা বেশ জনপ্রিয় হয়।

 জেদি পদক্ষেপ!

জেদি পদক্ষেপ!

এই বছরে আজান বিতর্কে সোনু নিগমের মাথা নেড়া করার ঘটনাও বেশ সোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়।

এটা ঠিক নয় !

এটা ঠিক নয় !

বর্ণ বৈষম্য নিয়ে সোশ্য়াল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করেন অভয় দেওল। প্রত্যুত্তরে অভয়ের তুতো বোন ইশার ফেয়ারনেসক্রিম বিজ্ঞাপনের একটি ছবি টুইট করেন সোনাম। যা রীতিমত সাড়া ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়।

মীরার মন্তব্য

মীরার মন্তব্য

শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে নিয়েও বেশ কিছু ধরনের মন্তব্য হয় সোশ্যাল মিডিয়ায়। এর আগে, মীরা বলেন যে আমি একঘণ্টা বাচ্চাকে সময় দি.য়ে বাকি সময় বাইরে কাজের জন্য দৌড়তে চাই না। এই মন্তব্য ঘিরে কর্মরতা মহিলারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রে রাখেন মীরাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+