Ambani-Wedding: সইফ-করিনা থেকে অক্ষয় কুমার, আম্বানিদের বিয়েতে দেখা গেল না যাঁদের
সাত মাস ধরে চলা বিয়ের অনুষ্ঠান শেষ হল অবশেষে। শ্বশুরবা়ড়িতে পা রাখলেন রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবার সাদরে ছোট বউকে ঘরে আনলেন। তবে তার আগে যে বৈভব দেখা গেল তা এর আগে কোনও বিয়েতে দেখা যায়নি।
দেশের একনম্বর শিল্প পতি তাঁদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে কোনও কমতি রাখেননি। ২টি প্রি ওয়েডিং সেলিব্রেশন থেকে বিয়ের অনুষ্ঠান কোনও কিছুতেই খামতি ছিল না। মেয়ের বিয়েতেও উজার করে লখরচ করেছে মার্চেন্ট পরিবার।

অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় বলিউডের সিংহভাগই হাজির হয়েছিলেন। কিন্তু তার মাঝেও বেশ কিছু তারকাকে দেখা যায়নি। যার মধ্যে সইফ আলি খান এবং করিণা কাপুর। সইফের মেয়ে সারা আলি খানকে দেখা গেলেও করিনা এবং সইফকে দেখা যায়নি। দেখা যায়নি করিশ্মা কাপুরকেও।
অন্যদিকে অক্ষয় কুমার এবং তাঁর পরিবারও উপস্থিত ছিলেন না। অক্ষয কুমারের করোনা হওয়ার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। ওদিকে আবার ধর্মেন্দ্র পরিবারের কেউ হাজির ছিলেন না। হেমা মালিনী থেকে শুরু করে সানি দেওল,ববি দেওল কাউকেই দেখা যায়নি বিয়ের অনুষ্ঠানে।
কাজল-অজয় দেবগন তনুজাকেও বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। শিল্পা শেট্টি এবং করণ জোহরকেও দেখা যায়নি বিয়েতে। প্রিয়াঙ্কা চোপড়া বোনের বিয়েতে যোগ দিতে না পারলেও আম্বানিদের বিয়েতে কিন্তু বরকে নিয়ে উড়ে এসেছিলেন। পরিণীতি চোপড়াকে দেখা যায়নি বিয়ের অনুষ্ঠানে।
সেই সঙ্গে কঙ্গনা রানাওয়াত, বিবেক ওবেরয়, তাব্বু, পঙ্কজ ত্রিপাঠি, মনোজ বাজপেয়ী, ইমরান হাসমি, স্বরা ভাস্কর, নওয়াজ উদ্দিন সিদ্কিকিকেও দেখা যায়নি বিয়ের অনুষ্ঠানে। মলাইকা আরোরাকেও আম্বানিদের বিয়েতে দেখা যায়নি। তাহলে কি বেছে বেছে তারকাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আম্বানিরা।












Click it and Unblock the Notifications