বড়দিনের আনন্দে গা ভাসাল বলিউড, মাতলেন বলিস্টাররা
উৎসবের আনন্দে গা ভাসালেন বলিউডের তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের ক্রিস্টমাস উদযাপনের ছবিটা।
ঘড়ির কাঁটা ১২ টার ঘর ছুঁতেই গোটা দুনিয়া মাতবে ক্রিস্টামাস-এর আনন্দে। আর তার আগে থেকেই উৎসবের জোয়ারে মাতোয়ারা অনেকেই। উৎসবের আনন্দে গা ভাসালেন বলিউডের তারকারাও। দেখে নেওয়া যাক তাঁদের ক্রিস্টমাস উদযাপনের ছবিটা।

সলমান খান
' টাইগার জিন্দা হ্যায়'-এর সাফল্য ইতিমধ্যেই বহু আকাঙ্খিত হাসি এনে দিয়েছে ছবির প্রডিউসারদের মুখে। বড়দিনের মরশুমে সেই আনন্দে গা ভাসিয়েছেন নায়ক সলমানও। কিছুদিন আগে এক ডান্স রিয়ালিটি শোতে যোগ দিয়ে সান্টাক্লজ সেজে ছোটদের মন মাতিয়েছেন সলমান। ' টাইগার জিন্দা হ্যায়' ছবির প্রমোশনে ক্য়াটরিনাকেও সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে ক্রিস্টমাসের আনন্দে মেতে ওঠেন সলমান।

আলিয়া ভট্ট
ক্রিস্টমাসের আনন্দে মেতেছেন বলিউডের অন্যতম ব্যাস্ত অভিনেত্রী আলিয়া ভট্ট। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন আলিয়া।

অক্ষয় কুমার
জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'প্যাডম্যান'। তার আগে আপাতত ক্রিস্টমাসের মরশুমে এক মাসের জন্য় ছুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন অক্ষয় 'খিলাড়ি' কুমার।

শিল্পা শেট্টি
অভিনেত্রী শিল্পা শেট্টিও নিজের ক্রিস্টমাসের ছুটি উদযাপনে ব্যস্ত। আপাতত নিজের বাসভবনকে উদযাপনের জন্য সাজাতে ব্যস্ত এই অভিনেত্রী।

শাহরুখ পুত্র আব্রামের মস্তি
ক্রিস্টমাস উপলক্ষ্যে স্বভাবতই উচ্ছসিত কিং খান পুত্র আব্রাম খান। কিছুদিন আগেই ক্রিস্টমাস উপলক্ষ্যে দিদি সুহানার সঙ্গে এক অনুষ্ঠানে গিয়ে গা ভাসায় আব্রাম।












Click it and Unblock the Notifications