কেউ চিকিৎসক পরিবারের সন্তান, কারোর বাবা নামী জ্যোতিষী! আয়ুষ্মান থেকে কার্তিক আরিয়ানদের পিতৃপরিচয় একনজরে
কেউ চিকিৎসক পরিবারের সন্তান, কারোর বাবা নামী জ্যোতিষী! আয়ুষ্মান থেকে কার্তিক আরিয়ানদের পিতৃপরিচয় একনজরে
বলিউডে চিরকালই তারকাদের পেশাগত জীবনের খবরের থেকেও বেশি দামী হয়ে ওঠে তাঁদের ব্যক্তিগত জীবনের নানান অজানা দিক। গ্ল্যাম লাইটের আলোয় থাকা তারকাদের ব্যক্তিগত জীবনে কোন অবস্থা চলছে, তা চিরকালই আলোচনার কেন্দ্রে রয়েছে। একনজরে দেখা যাক,বলিউডের তাবড় তারকাদের পরিবারের খবর। আয়ুষ্মান থেকে কার্তিক আরিয়ানদের বাবারা কে কোন পেশায় রয়েছেন,দেখা যাক।

সিদ্ধার্থ মালহোত্রা
করণ জোহারের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে বলিউডে পা রাখেন সিদ্ধার্থ। তারপর আর ফিরে তাকাকে হয়নি তাঁকে। সিদ্ধান্ত মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা। বলিউডের তারকাখচিত পরিবার থেকে যে সিদ্ধার্থ আসেননি তা সকলেরই জানা। এমনকি পেশাগতভাবে অভিনয়কে গ্রহণের আগে সিদ্ধার্থ ছিলেন একজন ব্যঙ্ক কর্মী। তবে তাঁর বাবা ছিলেন মার্চেন্ট নেভিতে। সুনীল মালহোত্রা একজন মার্চেন্ট নেভি অফিসার।

চিকিৎসক পরিবারের সন্তান কার্তিক
কার্তিক আরিয়ানের বাবা মণীশ তিওয়ারি। পেশা সূত্রে মণীশ তিওয়ারি একজন চিকিৎসক। কার্তিকের গোটা পরিবারই চিকিৎসক সদস্যে ঠাসা! কার্তিকের বাবা শিশুরোগ বিশেষজ্ঞ, আর কার্তিকের মা একজন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ। কার্তিকের ছোট বোন চিকিৎক। বলিউডে নিজের দাপট জমাতে বেশ খানিকটা সময় নেন কার্তিক আরিয়ান। সেই জায়গা থেকে তাঁর লড়াই নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

আয়ুষ্মান খুরানা
আয়ুষ্মান খুরানার বাবা পি খুরানা। আয়ুষ্মান যে বলিউডের নামী ফিল্মি কোন পরিবার থেকে উঠে আসেননি তা সকলেরই জানা। তাঁর বাবা পি খুরানা একজন জ্যোতিষশাস্ত্রবিদ। প্রসঙ্গত , রোডিসের হাত ধরে প্রচারে আসা আয়ুষ্মানকে ঘিরে রীতিমতো তোলপাড় হয় বলিউড। পরবর্তীকালে বলিউডে আয়ুষ্মান খুরানা কার্যত একটি নাম হয়ে ওঠেন। তাঁর জনপ্রিয়তা এই মুহূর্তে ঈর্ষণীয়।

রণবীর হুদা
রণদীপ হুদার বাবা রণবীর হুদা। রণবীর হুদা পেশাগতভাবে একদন সার্জেন। রণবীরের মা আশা হুদা একজন সমাজসেবী। বাবার সঙ্গে রণবীর নিজের ঘনিষ্ঠতার কথা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন। প্রসঙ্গত, বলিউডে নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে চলা রণবীর সম্পর্কে একাধিক প্রেম সম্পর্কে গুঞ্জন শোনা গিয়েছে বহুবার। তবে নিজের অভিনয় শৈলীতে তার প্রভাব পড়তে দেননি রণবীর।

রঙ্গানাথন
আর মাধবনের বাবা রঙ্গানাথন। বলিউডই শুধু নয়, আর মাধবনের অভিনয়ের ছটায় মাত দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিও। তবে তাঁর পরিবার ফিল্ম জগতের সঙ্গে সম্পর্কিত ছিল না। মাধবনের বাবা টাটা স্টিলের একজন এগজিকিউটিভ ছিলেন।












Click it and Unblock the Notifications