মাতৃ দিবসে মায়েদের প্রতি ভালবাসা শ্রদ্ধা প্রকাশে বলিউড, কী বললেন অমিতাভ, সোনাক্ষীরা

বিশ্ব মাতৃদিবসে সারা পৃথিবীর মতো বলিউড সেলিব্রেটিরাও মায়ের প্রতি তাঁদের ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ বিশ্ব মাতৃদিবস। সারা পৃথিবীতেই উদযাপিত হচ্ছে দিনটি। ছোটবেল থেকেসারা জীবন ধরে মায়ের যে অবদান যে ত্যাগ যে ভালবাসা থাকে প্রত্যেকের জীবনে আজ তা ফিরিয়ে দেওয়ার দিন। সকলের মতো বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলিব্রেটিরাও মায়ের প্রতি তাঁদের ভালবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশে পিছিযে নেই। বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁরা সেসব অনুভূতি প্রকাশ করেছেন। আসুন দেখেনি সেরকমই কয়েকটি পোস্ট।

মাতৃ দিবসে মায়েদের প্রতি বলিউডের ভালবাসা ও শ্রদ্ধা

দশ বছর হয়ে গেছে তাঁর মাকে হারিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। এদিন তিনি মায়ের সঙ্গে নিজের দুটি সাদা-কালো ছবি দিয়ে লিখেছেন, 'মায়ের ভালোবাসার মতো কিছুই নেই। এই মাতৃ দিবসে আমি আমার মা এবং সকল মা যাঁরা তাদের নবজাতককে ভালবাসা, উষ্ণতা এবং একটি নিরাপত্তা দিয়ে বড় করে তোলেন, তাঁদের কে ধন্যবাদ জানাই।'

অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর মা তথা অভিনেত্রী পুনম সিনহার সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। সঙ্গে লেখেন, 'আমার প্রথম রোল মডেল, আমার প্রথম ভালবাসা এবং আমার প্রথম বন্ধুকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই! তোমায় মিস করছি, ফিরে এসে তোমায় জালাতন করার জন্য তর সইছে না, পুরো এক মাসের কোটা আছে তোমার।'

অভিনেতা বরুণ ধাওয়ানও মায়ের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তাঁর মাকে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

মাতৃ দিবসে মায়েদের প্রতি বলিউডের ভালবাসা ও শ্রদ্ধা

অঙ্গদ বেদির সঙ্গে সদ্য বিবাহ সেরে আপাতত হানিমুনে আছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। এদিন তিনি ট্যুইটার অ্যাকাউন্টে নিজের নামের মাঝে তাঁর মায়ের নামটি জুড়ে দিয়েছেন। বলেছেন, 'আমার মা-ই আমার প্রথম বাড়ি। তাঁকে ছাড়া আমি অসম্পূর্ণ। এই মাতৃ দিবসে আমি আমার ট্যুইটার প্রোফাইলে আমার নামের মাঝে মায়ের নাম যোগ করেছি।' তিনি তাঁর ফ্যানদেরও একই কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

পিছিয়ে ছিলেন না বলিউডের মায়েরাও। অভিনেত্রী শিল্পা শেঠী তার পুত্র বিয়ান রাজ কুন্দ্রা সঙ্গে একটি ছবির কোলাজ পোস্ট করেন। তিনি লেখেন, 'এটাই আমার জীবনের সেরা ভূমিকা' এই ভূমিকার জন্য তিনি আগেই পুরস্কার পেয়েছেন বলেন শিল্পা, সেই পুরস্কার তাঁর সন্তান।

মাতৃ দিবসে মায়েদের প্রতি বলিউডের ভালবাসা ও শ্রদ্ধা

সালমান খানের বোন অর্পিতা খান শর্মা একটি সুন্দর কোলাজ পোস্ট করেছেন, যেখানে সালমান খান, হেলেন খান, তার শাশুড়ি সুনিতা শর্মা এবং বোন আলভিরা খানের ছবি ছিল।

মাতৃ দিবসে মায়েদের প্রতি বলিউডের ভালবাসা ও শ্রদ্ধা

দক্ষিনী অভিনেত্রী তাপসী পান্নু অমৃতসরের স্বর্ণমন্দিরের সামনে মায়ের সঙ্গে তোলা একটি ছোটবেলার ছবি দিয়েছেন।

মাতৃ দিবসে মায়েদের প্রতি বলিউডের ভালবাসা ও শ্রদ্ধা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+