বলিউড সেলিব্রিটি এবং তাদের ছুটির প্রিয় গন্তব্য়স্থল, চাইলে আপনিও যেতে পারেন সেখানে

বলিউড সেলিব্রিটি এবং তাদের ছুটির প্রিয় গন্তব্য়স্থল, চাইলে আপনিও যেতে পারেন সেখানে

আমরা সবসময় সেলিব্রিটি এবং তাদের জীবন দ্বারা মুগ্ধ। কে না চায় এই জীবন যাপন করতে? এ কারণেই হয়তো আমরা তাদের এতো অনুসরণ করি। এছাড়াও, আমরা ইন্টারনেটে যে ফটোগুলি দেখি তা এতো নিখুঁতভাবে এবং পেশাগতভাবে শুট করা হয় যে, সারাদিন সেই ছবিগুলিই আমাদের মস্তিষ্কে ঘুরপাক খায়। পর্যটন সংক্রান্ত বিজ্ঞাপন পর্যটকদের আকর্ষণ করার জন্য রূপোলি পর্দার সেলিব্রিটিদের পাশে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, প্রিয়াঙ্কা চোপড়া যেমন আসাম পর্যটনের প্রচারে ছিলেন তেমনি শাহরুখ খানকে দেখা গেছে পশ্চিমবঙ্গ পর্যটনে অংশ নিতে।

এখানে বলিউড ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় কিছু সেলিব্রিটিদর প্রিয় গন্তব্যস্থলগুলি সম্বন্ধে বলা হল।


পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

দক্ষিণ এশিয়ার এই দেশটি টুকরো টুকরো দ্বীপগুলির তৈরি একটি স্বর্গ। সময়ের সাথে সাথে, মলদ্বীপ সেলিব্রিটিদের পছন্দের জায়গা হয়ে উঠছে। এমনকি সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতার সেরা হানিমুন ডেস্টিনেশন হয়ে উঠেছে এই দ্বীপটি। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে স্কুবা ডাইভিং বা স্নরকেলিং এর জন্য যান। পাশাপাশি ধীভেহি এখানকার একটি ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালী, যা ব্যাপকভাবে পর্যটকদের জন্য সুপারিশ করা হয়।

শাহরুখ খান

শাহরুখ খান

দুবাই যাওয়া অনেকটা কিং খানের জন্য মুম্বই সেন্ট্রাল থেকে পানভেলের ট্রেন ধরার মতো। দেশটি তার প্রিয় ছুটির গন্তব্য। দুবাইকে আরব ঐতিহ্য ও বিলাসবহুল আধুনিক জীবনের লোভনীয় মিশ্রণ বলে উল্লেখ করা হয়। দুবাইয়ের একটি চিত্তাকর্ষক অবকাঠামো বুর্জ খালিফা, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার। এখানে কিছু বিলাসবহুল রেস্তোরাঁ এবং হোটেল রয়েছে। পাশাপাশি দুবাইয়ের সাহারা মুরুভূমিতে হট এয়ার বেলুনিং এর মধ্য় দিয়ে সূর্যাস্ত দেখতে পারেন এবং সৈকতের পাশে বসে মনের মানুষকে নিয়ে সেরা সময় কাটাতে পারেন।

 বিপাশা বসু

বিপাশা বসু

গোয়া এমন একটি জায়গা যা বিপাশা বসুকে বার বার আকৃষ্ট করে। গোয়ায় ছুটি কাটাতে শুধু দেশীয় নয় বিদেশি পর্যটকরাও ভিড় জমান। সাম্প্রতিক বছরগুলিতে, গোয়ায় সেলিব্রিটিদের উপস্থিতি উল্লেখযোগ্য় ভাবে বেড়েছে। ছোট বড় পার্টি করার জন্য় গোয়া বরাবর পর্যটকদের কাচে প্রিয় জায়গা। এই কারণেই গোয়ায় সেলিব্রিটিদের এতো ভিড় জমে।

 নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি

নার্গিস ফাখরি একজন উৎসাহী এক্সপ্লোরার। তবে যখন থাইল্যান্ডের কথা আসে, তখন অভিনেত্রীর প্রিয় ছুটির স্থান হিসাবে এই পর্যটনকেন্দ্রটিকে উল্লেখ করা হয়। এশিয়ার অন্যতম রোমান্টিক সমুদ্র সৈকত পাতায়া থাইল্যান্ডে অবস্থিত। রাতের গভীরতা যত বাড়ে, আলোর ঝলকানিও সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যায়। চারদিকে অসীম জলরাশির মধ্য দিয়ে ছুটে চলে স্ক্রুবা ড্রাইভ, সার্ফিং, ফিশিং।

 কাল্কি কোয়েচলিন

কাল্কি কোয়েচলিন

আপনি যদি কল্কিকে অনুসরণ করেন, তবে আপনি অবশ্যই জানতে পারবেন যে তিনি ভ্রমণবিলাসী। তবে ইসরায়েল সফর তাকে বার বার মুগ্ধ করে এসেছে। জেরুজালেম হোক বা ডেড সি অথবা তেল আবিবের নিকটবর্তী সমুদ্র সৈকত, পর্যটক টানতে ইসরায়েল এই দেশটি তার প্রচেষ্টা জারি রেখেছে।

 আলিয়া ভাট

আলিয়া ভাট

ভারতীয় সেলেবদের তালিকায় সম্ভবত শীর্ষে রয়েছেন আলিয়া। ভ্রমণের প্রিয় গন্তব্যের কথা যখন আসে, তখন আলিয়ার প্রথম পছন্দ নিউ ইয়র্কের নাম উঠে আসে। নিউ ইয়র্ক বেড়ানোর মতো অনেক জায়গা রয়েছে । বিশাল এলাকাজুড়ে যেমন পার্ক রয়েছে তেমনি অল্প জায়গার মধ্যে অনেক আকাশচুম্বী বিল্ডিং রয়েছে। পাশাপাশি অভিবাসীদেরও স্বর্গরাজ্য এই নিউ ইয়র্ক শহর।

 রণবীর সিং

রণবীর সিং

রণবীর সিং এর প্রিয় হলিডে ডেস্টিনেশন সুইৎজারল্যান্ড। শতশত পর্বতের চূড়া আর স্বচ্ছ পানির লেকের বিন্যাসে দেশটি একটি অসম্ভব সুন্দর একটি দেশের মর্যাদা পেয়েছে। পাশাপাশি দেশটির উদার বৈদেশিক নীতিও অন্যান্য দেশের বিত্তশালী মানুষদেরকে আকৃষ্ট করে। এছাড়া যারা সঙ্গীত, কলা ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে মাথা ঘামান তাদের জন্যও দেশটি একটি আবশ্যিক গন্তব্য।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+