করওয়া চৌথ-এর অনুষ্ঠানে মাতলেন বলি তারকারা, অনিল কাপুরের বাড়িতে যেন চাঁদের হাট

রবিবার দেশের বিভিন্ন অংশে পালিত হয়েছে 'করবা চৌথ'। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এদিন স্ত্রীরা দিনভর উপবাস রেখে দিনের শেষে চাঁদ উঠলে জলগ্রহণ করে থাকেন।

রবিবার দেশের বিভিন্ন অংশে পালিত হয়েছে 'করবা চৌথ'। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এদিন স্ত্রীরা দিনভর উপবাস রেখে দিনের শেষে চাঁদ উঠলে জলগ্রহণ করে থাকেন। সারা দেশের সঙ্গে বলিউড তারকারাও এদিন নিষ্ঠা সহকারে পালন করেছেন করবা চৌথের অনুষ্ঠান।

বলি তারকাদের চাঁদের হাট

বলি তারকাদের চাঁদের হাট

বলিউড তারকা অনিল কাপুরের বাড়িতে এই অনুষ্ঠানের আসরে হাজির ছিলেন বহু বলিউড অভিনেত্রী। হাজির ছিলেন , অনিলের বৌদি তথা বনি কাপুরের স্ত্রী শ্রীদেবী কাপুর, ছিলেন রবিনা ট্যান্ডন, এছাড়াও হাজির ছিলেন শিল্পা শেট্টি।

শিল্পার করওয়া চৌথ

শিল্পার করওয়া চৌথ

এদিন লাল জরজেটের শাড়িতে রূপসী শিল্পা শেট্টি আরও সুন্দরী হয়ে উঠেছিলেন। স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে তিনি নিষ্ঠা সহকারে পালন করেন করওবা চৌথ। পরে সে ছবি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়।

মিনি মাথুর

মিনি মাথুর

সঞ্চালক মিনি মাথুরও এদিনের অনুষ্ঠানে আর চার পাঁচজন স্ত্রীয়ের মতোই সমস্ত আচার মেনে পালন করেছেন করওয়া চৌথ। সেই ছবি তিনি পরে পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।

করওয়া চৌথে শ্রীদেবী

করওয়া চৌথে শ্রীদেবী

হালকা রঙের শাড়ির সঙ্গে এদিন সাদা ফুলের মালাতে অপরূপ সুন্দরী হয়ে উঠেছিলেন শ্রীদেবী।

শিল্পা শেট্টির সাজ

শিল্পা শেট্টির সাজ

করওয়া চৌথের জন্য শাড়ি পরে এক্কেবারে অন্য মেজাজে এদিন ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর সাজগোজের ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় আসলে তা ভাইরাল হতে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+