ঐশ্বর্য থেকে সঞ্জয় গণেশ চতু্র্থীর আনন্দে মাতলেন বলিউড তারকারা, দেখুন ছবি

তারকারাও তাঁদের বাড়িতে গণেশ বন্দনা করে থাকেন। একনজরে দেখে নেওয়া যাক গণেশ বন্দনা থেকে ভাসান উপলক্ষ্যে কতটা উন্মাদনা ছিল বলিউডের তারকা মহলে।

মুম্বইতে গণপতি পুজায় যেমন ধুমধাম হয়, সেরকমই উত্তেজনা থাকে গণপতি বিসর্জনেও। সারা মহারাষ্ট্র জুড়ে প্রচুর গৃহস্থেও গণেশ বন্দনার চল রয়েছে। তারকারাও তাঁদের বাড়িতে গণেশ বন্দনা করে থাকেন। একনজরে দেখে নেওয়া যাক গণেশ বন্দনা থেকে ভাসান উপলক্ষ্যে কতটা উন্মাদনা ছিল বলিউডের তারকা মহলে।

গণেশ বন্দনায় ঐশ্বর্য

গণেশ বন্দনায় ঐশ্বর্য

গণেশ পুজো উপলক্ষ্যে মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলে সপরিবারে পুজো দিতে যান ঐশ্বর্য। সঙ্গে ছিলেন স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যা।

অর্পিতার বাড়িতে পুজো

অর্পিতার বাড়িতে পুজো

সলমন খানের বোন অর্পিতা ও তাঁর স্বামী আহিলের বাড়িতে পালন করা হয় গণেশ চতুর্থী। সেই তিথি উপলক্ষ্যে ধুমধাম সহকারে পালিত হয় পুজো। পুজোতে আমন্ত্রিত ছিলেন সলমান সহ বলিউডের বহু তারকা।

সঞ্জয় দত্তের পুজো

সঞ্জয় দত্তের পুজো

বলিউডের 'খলনায়ক' সঞ্জয় দত্তের পুজো ঘিরেও ছিল চরম উন্মাদনা। স্ত্রী মান্যতা ও মেয়ের সঙ্গে তাঁকে দেখা গেল গণপতি বিসর্জনে।

জিতেন্দ্র কন্যা একতার পুজো

জিতেন্দ্র কন্যা একতার পুজো

হিন্দি টেলিভিশনের জগতে অন্যতম নমী প্রযোজক একতা কাপুর। তাঁর বাড়িতে প্রতিবছরই মহাসমারোহে পালিত হয় গণেশ পুজা। এবছরও অভিনেতা জিতেন্দ্রর কন্যা একতা বড়সড় আয়োজন করে বাড়িতে গণেশ বন্দনা করেন।

ভারতীর বাড়ির পুজো

ভারতীর বাড়ির পুজো

টেলিভিশনের হাস্যকার তথা অভিনেত্রী ভারতীর বাড়িতেও হয়েছে পুজো। বুন্দি-লাড্ডু সমেত একাদিক ভোগ প্রসাদে গণেশকে গৃহে বন্দনা করেন ভারতী।

কামিয়া পাঞ্জবী ও কুশল ট্যান্ডনের পুজো

কামিয়া পাঞ্জবী ও কুশল ট্যান্ডনের পুজো

ছোট পর্দার অভিনেতা কুশল ট্যান্ডনও গণেশ বন্দনার আনন্দ থেকে সরে থাকেননি। তাঁর সঙ্গে এই উৎসব উদযাপন করেন বান্ধবী কামিয়া পাঞ্জাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+