2019 Ganesh Chaturthi:সোনালী-শিল্পাদের ঘরে শুরু হল গণপতি বন্দনা! আনন্দে মাতোয়ারা সচিনও, দেখুন ভিডিও
দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের মেজাজে মাতোয়ারা গোটা দেশ। তবে গণেশ চতুর্থীর উদযাপনের অন্য মেজাজ প্রত্যেকবারের মতো এবারেও ধরা পড়ল মহারাষ্ট্রে।
দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। উৎসবের মেজাজে মাতোয়ারা গোটা দেশ। তবে গণেশ চতুর্থীর উদযাপনের অন্য মেজাজ প্রত্যেকবারের মতো এবারেও ধরা পড়ল মহারাষ্ট্রে। চিরাচরিত আয়োজনে , সাড়ম্বরে এদিন গণপতি বন্দনায় মাতোয়ারা শহর মুম্বই। একের পর এক তারকা এদিন ব্যস্ত ছিলেন গণপতি বন্দনায়।
|
সোনালী বেন্দ্রে
ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই পেরিয়ে মুম্বইতে নিজের বাড়িতে গণপতি আরাধনায় মাতলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। দিলেন এক মনোগ্রাহী বার্তা।
|
সচিনের বাড়ির পুজো
গণপতি বাপ্পার মূর্তি আসতেই আরাধনায় মেতে ওঠে তেণ্ডুলকার পরিবার। চিরাচরিত নিয়ম মেনে চলে আরতি, আর পুজোর পর্ব।
|
শিল্পা শেট্টি
শিল্পার বাড়িতেও এদিন ধুমধাম সহকারে পালিত হয়েছে গণপতি বন্দনা। এদিন শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বাড়ির সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী নিজেই।
|
একতার বাড়ির পুজো
বাব জিতেন্দ্রকে সঙ্গে নিয়ে এদিন গণেশ বন্দনায় মেতে ওঠেন বলিউডের প্রখ্যাত প্রযোজক একতা কাপুর। কাপুর পরিবারের সেই ছবিও হয়ে যায় ভাইরাল।
|
অর্জুনের শুভেচ্ছা বার্তা
এদিন গণেশ চতুর্থী উপলক্ষ্য়ে শুভেচ্ছা বার্তা দেন অভিনেতা অর্জুন কাপুরও। সেই ভিডিও তিনি আপলোড করেন টুইটারে।












Click it and Unblock the Notifications