দিওয়ালি পার্টিতে মাতোয়ারা বলিউড, রাজকীয় সাজে নজর কাড়ল নবাব পরিবার, দেখুন ছবি

দিওয়লি উপলক্ষ্যে একের পর এক পার্টিতে মাতোয়ারা বলিউড । শাবানা আজমি, সঞ্জয় দত্ত, একতা কাপুরের পার্টির পাশাপাশি আমির খান ও রানি মুখোপাধ্যায়ের পার্টিতেও তারকা সমাহার ছিল দেখার মতো।

দিওয়লি উপলক্ষ্যে একের পর এক পার্টিতে মাতোয়ারা বলিউড । শাবানা আজমি, সঞ্জয় দত্ত, একতা কাপুরের পার্টির পাশাপাশি আমির খান ও রানি মুখোপাধ্যায়ের পার্টিতেও তারকা সমাহার ছিল দেখার মতো। এরই মাঝে নজর কেড়েছে বলিউডের নবাব পরিবার যদিও বচ্চন পরিবার অন্যান্যবারের মতো করে দিওয়ালি পার্টির আয়োজন করেননি।

এক ফ্রেমে বনশালীর দুই নায়িকা

এক ফ্রেমে বনশালীর দুই নায়িকা

একজন 'ব্ল্যাক' ছবিটিতে তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন নতুন আঙ্গিকে অন্যজন 'রামলীলা' ছবিতে ধরা দিয়েছেন অন্যভাবে। রানি ও দীপিকা পাড়ুকোন বি টাউনের দুই ধরনের দুই অভিনেত্রীকে নতুনভাবে আবিষ্কার করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আর এই দুই প্রজন্মের দুই নায়িকা এবার দিওয়ালি পার্টির হাত ধরে চলে এলেন এক ফ্রেমে। এদিন তাঁদের সঙ্গে দেখা যায় পরিচালক করণ জোহারকে।

নবাবী দিওয়ালি

নবাবী দিওয়ালি


নবাব পরিবারে এই বছরের দিওয়ালি খুবই আনন্দের। নবাববধূ করিনা ও নবাব কন্যা সোহার সন্তানদের নিয়ে এমনিতেই মেতে রয়েছে এই পরিবার। আর সেই আনন্দ ধরা পড়ল তাঁদের ফটো শ্যুটেও। যে ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠছে।

সোনাম ও করিনা

সোনাম ও করিনা

কিছুদিনের মধ্যেই সোনাম কাপুর ও করিনা কাপুরের পরবর্তী ছবি 'বীর দি ওয়েডিং' মুক্তি পেতে চলেছে । তার আগে দুজনকেই দেখা গেল দিওয়ালিতে পার্টির মেজাজে।

বচ্চন পরিবার

বচ্চন পরিবার

অন্যান্যবারের মত এবছর দিওয়ালিতে পার্টির আয়োজন করেনি বচ্চন পরিবার। বচ্চনবধূ ঐশ্বর্যর পিতৃবিয়োগের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়এছে। কিন্তু রীতি মেনে এই পরিবারও পালন করেছে দিওয়ালির পুজো।

 আমিরের পার্টি

আমিরের পার্টি

স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দিওয়ালির পার্টিতে নিজের চিরাচরিত ঘরানার পোশাকে ছিলে আমির খান। স্বভাবতই তাঁদের ছবি ছিল তাক লাগানোর মতো।

শাবানা আজমির পার্টি

শাবানা আজমির পার্টি

শাবানা আজমির পার্টিতেও বলিউডের একঝাঁক তারকাকে দেখা গিয়েছে। শ্রীদেবী থেকে সোনালী বেন্দ্রে সকলেই হাজির ছিলেন এই পার্টিতে।

কাপুর বোনেরা

কাপুর বোনেরা


অনিল কন্যা রেহা কাপুরের সঙ্গে বোন সোনাম কাপুরকে দেখা গেল দিওয়ালির সাজে। ট্র্যাডিশনাল পোশাকে তাঁরাও হয়ে উঠেছিলেন অপরূপা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+