Lok Sabha Vote 2024: পরেশ রাওয়াল থেকে জাহ্নবী-রাজকুমার রাও-শাহিদ, মুম্বইয়ে ভোটের লাইনে বলি তারকারা
বাণিজ্যনগরী মুম্বইয়ে আজ হাইভোল্টেজ ভোট গ্রহণ। সকাল থেকে বলি তারকাদের ভোট দিতে দেখা গিয়েছে। সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর থেকে শুরু করে রাজকুমার রাও, সানায়া মলহোত্রারা। সবার আগে ভোটের লাইনে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা ফারহান আখতার এবং পরিচালক জোয়া আখতার।
মুম্বই উত্তর এবং দক্ষিণ লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। মুম্বই মানেই রূপকথার নগরি। বলিউডের তারকাদের সমাবেশ। সারা বছর যাঁদের দেখতে অনেক কাঠখড় পোড়াতে হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের তাঁদের আজ একেবারে একসঙ্গে চোখের সামনে দেখার সুযোগ। আজ আর কোনও ভিভিআইপি লাইন নেই। গণতন্ত্রের উৎসবে সকলেই সমান।

সকাল সকাল বুথে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা এবং পরিচালক ফারহান আখতার এবং জোয়া আখতার। সকাল সকাল ভোট দিসে সকলকে ভোটদানের আর্জি জানিয়েছেন তাঁরা। তারপরেই এতে একে বলি তারকাদের ভোট দিতে দেখা গিয়েছে। বলিউড অভিনেতা জাহ্নবী কাপুর গোলাপি রঙের অকটি আনারকপি পরে ভোট দিতে এসেছিলেন। অভিনেতা রাজ কুমার রাও ভোট দিয়ে সকলকে ভোট দানের আর্জি জানিয়েছেন। অন্যদিকে প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল এবং অনিতা রাজও ভোট দিয়েছেন।
অনিতা রাজ জানিয়েছেন অনেক কম ভোট হচ্ছে বলে জানতে পেরেছেন তিনি। কিন্তু এরকম না করে সকলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিল। অভিনেতা সুনীল শেট্টিও এদিন ভোট দিয়েছেন। অভিনেতা শাহিদ কাপুর ভোট দিয়ে সকলকে ভোট দানের আর্জি জানিয়েছেন। দঙ্গল অভিনেত্রী শানায়া মলহোত্রাও সকাল সকাল ভোট দিয়েছেন। আবার আমির খানের মেয়ে ইরা খান এবং ছেলে জুনেইদ খানও ভোট দিয়েছেন।
মেয়ে এষা দেওলকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী। মুম্বইয়ে বুথে গিয়ে ভোট দেন তিনি। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রও বুথে এসে ভোট দিয়েছেন। সকাল থেকে ভোটের লাইনে একের পর এক নবীন-প্রবীণ বলি তারকাকে দেখা গিয়েছে। সকলেই বার্তা দিয়েছেন বাড়িতে বসে না থেকে বেরিয়ে এসে ভোট দিন।
আজ প্রথম ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতোদিন তাঁর ভারতীয় নাগরিকত্ব ছিল না। তিনি কানাডার নাগরিক ছিলেন। এই নিয়ে কটাক্ষের স্বীকারও হতে হয়েছিল অক্ষয় কুমারকে। তারপরেই ভারতের নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে সোশ্যাল মিিডয়া ট্রোলারদের বার্তা দিয়েছেন তিনি। আজ ভোট দিয়ে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিয়েছেন তিনি।
সঙ্গীত শিল্পী কৈলাশ খেরও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। তিনি বলেছেন আজ মুম্বইকারদের ভোটের লাইনে দাঁড়িয়ে ঘামতে ঘামতে ভোটাধিকার প্রয়োগ করতে দেখে তিনি অত্যন্ত খুশি। একেই বলে গণতন্ত্রের উৎসব। এমনই মন্তব্য করেছেন সঙ্গীত শিল্পী। েবলা বাড়ার সঙ্গে সঙ্গে তারকাদের ভিড় বাড়ছে ভোটের লাইনে।












Click it and Unblock the Notifications