প্রসঙ্গ হৃতিক রোশন : চাঞ্চল্যকর স্বীকারোক্তি কঙ্গনার!

তাঁর চাঞ্চল্যকর মন্তব্যে কঙ্গনা জানিয়েছেন, হৃতিকের বিষয়ে মুখ খোলায় তাঁকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড়সড় ব্যক্তিত্বরাই হুমকি দিয়েছেন।

হৃতিক প্রসঙ্গে একবার ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের। এমনিতেই দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে এক বিতর্কের জন্ম বহুদিন আগেই দিয়েছিলেন কঙ্গনা। এখনও সেই বিতর্কের ছাই চাপা আগুন কঙ্গনার মধ্যে যে ধিক ধিক করে জ্বলছে, তা বোঝা গেল এই অভিনেত্রীর সাম্প্রতিকতম বক্তব্য থেকে।['বিয়ে'-এর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন হৃতিক রোশন]

তাঁর চাঞ্চল্যকর মন্তব্যে কঙ্গনা জানিয়েছেন, হৃতিকের বিষয়ে মুখ খোলায় তাঁকে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড়সড় ব্যক্তিত্বরাই হুমকি দিয়েছেন। কঙ্গনা বলেছেন," আমাকে বহু নামী দামী ব্যক্তিত্বরা বাড়িতে ডেকে নিয়ে গিয়েছেন। সেখানে হুমকি দিয়ে বলা হয়েছে, যে যদি আমি মুখ খুলি তাহলে আমার কেরিয়ার শেষ করে দেওয়া হবে।"[হৃতিক রোশনের জন্য আশিকি ৩ থেকে বাদ পড়লেন কঙ্গনা?]

প্রসঙ্গ হৃতিক রোশন : চাঞ্চল্যকর স্বীকারোক্তি কঙ্গনার!

তবে এতেও দমে যাওয়ার পাত্রী নন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি একধাপ এগিয়ে জানিয়েছেন, "আমার জন্য সেই অধ্যায় এখন শেষ। এখন আর তার কোনও গুরুত্ব নেই আমার জীবনে।" তিনি বলেন, খারাপ সময় তাঁর জীবনে অনেক এসেছে, তা নিয়ে তিনি ভয় পাননা। কারণ তিনি জানেন তিনি নিজে সঠিক।[(ছবি) প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনকে শারীরিক নির্যাতন করতেন কঙ্গনা?]

হৃতিক বিতর্কের এই হুমকি প্রসঙ্গে কঙ্গনা বলেন যে, তাঁকে তাঁর পরিবারের তরফেও বারন করা হয় মুখ খুলতে। এক্ষেত্রে পরিবার অভিনেত্রীর প্রাণহানির আশঙ্কা করে ভয় পায় বলে দাবি কঙ্গনার। তবে তাতে হার মানেননি বলিউডের 'কুইন'। তিনি জানান, হাল ছেড়ে দিলে , কমজোরি হয়ে গেলে অন্য কেউ আক্রমণ করবে। তার থেকে ভালো নিজেই নিজেকে রক্ষা করে চলা।[ফিল্ম ইন্ডাস্ট্রির এক পুরুষের হাতে মারের চোটে রক্তাক্ত হয়েছিলেন, স্বীকারোক্তি কঙ্গনার!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+