দীপিকা, প্রিয়াঙ্কা, অ্যাশের ফিল্ম কেরিয়ার শুরু হয়েছে এই দক্ষিণী ছবিগুলি দিয়ে! বলিউড সুন্দরীদের অজানা কথা
দীপিকা, প্রিয়াঙ্কা, অ্যাশের ফিল্ম কেরিয়ার শুরু হয়েছে এই তামিল-কন্নড় ছবি দিয়ে! বলিউডের সুপারস্টার নায়িকাদের অজানা কথা
প্রথমবার একটি টুথপেস্টের বিজ্ঞপনে তাঁকে তাক লাগিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে। সেই থেকেই নজর কেড়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিখ্যাত ব্যাটমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা আদতে কন্নড়। কর্ণাটকের মেয়ে হলেও বিদেশে তাঁর জন্ম। তবে তাঁর ফিল্ম কেরিয়ারের জন্মলগ্ন নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। এমনই বলিউডের একাধিক অভিনেত্রী রয়েছেন যাঁদের বলিউড 'ডেব্যু' নিয়ে আলোচনা বহুবার হলেও, তাঁদের ফিল্মের দুনিয়ায় পা রাখার বিভিন্ন পুরনো ঘটনা নিয়ে ততটা আলোচনা হয়নি। একনজরে দেখা যাক কোন কোন আঞ্চলিক ভাষার ছবি দিয়ে বলিউডের সুন্দরী সুপারস্টারদের ফিল্মে হাতেখরি হয়েছে! দেখে নেওয়া যাক দীপিকা, প্রিয়াঙ্কাদের কেরিয়ারের শুরুর দিকের বিভিন্ন ঘটনা।

উপেন্দ্র ছিলেন দীপিকার প্রথম ছবির নায়ক
কন্নড় অভিনেতা উপেন্দ্র দক্ষিণী ছবিতে বেশ বিখ্যাত। বাংলা ফিল্ম 'সাথী' ছবির তারকা প্রিয়াঙ্কার স্বামী এই উপেন্দ্র। ২০০৬ সালে এই উপেন্দ্রর সঙ্গে নিজের প্রথমফিল্ম 'ঐশ্বর্য' নামের ছবিতে অভিনয় করেন দীপিকা। এরপর গ্র্য়ান্ড ওপেনিং নিয়ে বলিউডে পা রাখেন ডিপস। 'ওম শান্তি ওম ' ছবিতে তাঁকে দেখা যায় প্রথমবার হিন্দি ছবির জগতে। তবে তার পর দীপিকার অ্যানিমেশনে তৈরি হয় 'কোচাদাইয়ান'। তামিল এই ছবিতে দীপিকা রজনীকান্তের বিপরীতে অভিনয় করেন। শোনা যায়, দীপিকা নিজে নাকি এই ফিল্মের উল্লেখ তাঁর ফিল্মোগ্রাফিতে করতে খুব একটা পছন্দ করেননা। তবে উপেন্দ্রর মতো কন্নড় মেগাস্টারের সঙ্গে প্রথম ছবিতে সুযোগ পেতে বহু দক্ষিণী তারকাই মুখিয়ে থাকেন। সেই জায়গা থেকে দীপিকার অভিনীত ছবি ঘিরে রীতিমতো তোলপাড় হয়েছে।

বিজয় ছিলেন প্রিয়াঙ্কার প্রথম ফিল্মের নায়ক
তামিল সুপারস্টার বিজয় খ্যাতির শৃঙ্গে উঠেছেন 'থেরি', 'মাস্টার' এর মতো ফিল্মের হাত ধরে। এদিকে, ২০০২ সালে এই 'ইলিয়াপতি' বিজয়ের সঙ্গে জুটি বেঁধে নিজের প্রছম ফিল্মে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া । তানিল ফিল্ম 'তামিজান' হল প্রিয়াঙ্কা অভিনীত প্রথম ফিল্ম। এরপর বলিউডে 'হিরো' ফিল্মের হাত ধরে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর তাঁর ফিল্মোগ্রাফ ছিল ঈর্ষনীয়। তিনি বলিউড থেকে হলিউডে কার্যত অবাধ বিচরণ করেছেন । শুধু যে তামিল ছবিটিতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন তা নয়, এই ছবিতে তিনি গানও গেয়েছেন।

ঐশ্বর্য-মোহনলাল জুটি
মনি রত্নমের ছবি 'ইরুভর' দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য। মূলত, কর্ণাটকের ভূমিকন্য়া অ্যাশ দক্ষিণী ছবি দিয়েই যে ফিল্মোগ্রাফ শুরু করেন, তা জানাতে ভোলেননা কোনও সাক্ষাৎকারে। মনিরত্নমের ছবি ' ইরুভর' তাঁর প্রথম ফিল্ম। শোনা যায়, তাঁর অভিনীত চরিত্রটি জয়ললিতার চরিত্র থেকে অনুপ্রাণিত। অরুভর ছবি নিয়ে তামিলনাড়ুর বুকে বহু সময়ই নানান বিতর্ক দানা বাঁধে।

কৃতী শ্যানন
টাইগার স্রফের সঙ্গে 'হিরোপন্তি' দেখে যাঁরা কৃতী শ্যাননের অভিনয়ে মুগ্ধ , তাঁদের জানিয়ে রাখা ভালো যে এই কৃতী শ্যাননের অভিনয় জীবন শুরু হয়েছিল দক্ষিণী ছবি দিয়ে। তেলুগু ফিল্ম 'নেনোক্কাদিনে' ছবি দিয়ে শুরু হয়েছিল কৃতী শ্যাননের ফিল্ম কেরিয়ার। ছবিতে কৃতীর বিপরীতে ছিলেন তেলুগুস্টার মহেশবাবু। উল্লেখ্য, তেলুগু সুপারস্টার মহেশবাবুর জনপ্রিয়তা কার্যত দক্ষিণ ভারতে অনস্বীকার্য। সেই জায়গা থেকে কৃতীর এই ছবি রীতিমতো তাৎপর্যবাহী তাঁর কেরিয়ারে। ২০১৪ সালে ছবিটি মুক্ত পায়। তারপর বলিউডে প্রবেশ করেন কৃতী।

দিশা পাটানি
ধোনির বায়োপিকে দিশার অভিনয়ে মুগ্ধ যদি কেউ হয়ে থাকেন, তাহলে জানিয়ে রাখা ভালো যে, দিশা পাটানি কিন্তু 'এম এস ধোনি: আনটোল্ড স্টোরি' ছবিটি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেননি। দিশা পাটানির প্রথম ফিল্ম তাবড় দক্ষিণী তারকা বরুণ তেজের বিপরীতে শুরু হয়। ২০১৫ সালে 'লোফার' ছবির হাত ধরে এই ফিল্মের দুনিয়ায় পা রাখেন দিশা। এরপর 'বাঘি ২', 'মালাং' , 'ভারত' এর মতো ছবিতে অভিনয় করে মন জয় করে নেন দিশা। মূলত দিশা পাটানিই হলেন বলিউডের সবচেয়ে ফিটেস্ট অভিনেত্রী। তাঁর ফিটনেস মন্ত্র ঘিরে বহু সময়ই বহু আলোচনা শোনা যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications