Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের এই সুন্দরীরা অভিনয় ছেড়ে অন্য পেশাকে আপন করতেই পেয়েছেন সাফল্য! কেরিয়ার বদলের অনন্য কাহিনি

বলিউডের এই সুন্দরীরা অভিনয় ছেড়ে অন্য পেশাকে আপন করতেই পেয়েছেন সাফল্য! কেরিয়ার বদলের অনন্য কাহিনি

কেরিয়ারের গতি যে জীবনের কোন বাঁককে কোনদিকে নিয়ে যাবে, তা নিয়ে অনেকেই ধন্দে থাকেন। কথায় বলে, জীবন একটাই, আর তা কীভাবে বাঁচা যাবে, তার সিদ্ধান্তও জীবিতের। তবে কিছু হয়ে ওঠার স্বপ্ন দেখা মানুষরা যখন সেই পছন্দের কেরিয়ানে কাঙ্খিত সাফল্য পাননা, তখন তাঁরা অনেকেই অবসাদ গ্রস্ত হন। তবে এমনও অনেকে রয়েছেন যাঁরা একদিকে কেরিয়ার ভালোভাবে না গড়ে উঠলেও অন্যপথ অবলম্বন করেন। একনজরে দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন তারকা পরবর্তীকালে অভিনয় জীবন ছেড়ে অন্য জগতে পা রাখতেই পেয়েছেন কেরিয়ার অভাবনীয় সাফল্য!

সান্দালি সিনহা

সান্দালি সিনহা

'তুম বিন' ছবির অভিনেত্রী সন্দলী সিনহাকে মনে আছে? ছবিতে পিয়া বর্মার চরিত্রে ছিলেন তিনি। প্রিয়াংশু চট্টোপধ্যায়ের সঙ্গে বলিউডে তিনি পা রেখেছিলেন এককালে। পরবর্তীকালে তিনি বিভিন্ন টিভি শো ও ফিল্ম শোতে আসেন। তবে সেভাবে বলিউডে তিনি নাম করতে পারেননি। স্টার প্লাসে 'আব তনহা' সিরিয়াল ছাড়াও বলিউডে কয়েকটি ফিল্মে তিনি অভিনয় করেন। বর্তমানি তিনি বিবাহিতা। তাঁর স্বামী কিরণ সালাসকার একজন নামী কোটিপতি ব্যবসায়ী। তাঁর হাত ধরেই সন্দলী নেমেছেন ব্যবসায়িক জগতে। আর এক নামী স্পা ও বেকারি শপের মালকিন আপাতত সন্দলি।

ময়ূরী কাঙ্গো

ময়ূরী কাঙ্গো

'ঘর সে নিকলতে হি' গানটি যে কোনও নব্বইয়ের দশকের যুবক যুবতীর মনে থাকবে! 'পাপা ক্যাহতে হ্যায়' ছবির এই গানকে ময়ূরীকে ঘিরে তৈরি হয়েছিল। ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারবিজয়ী ময়ূরী অনেকের মনই জিতে নেন। তবে বহু ফিল্মে অভিনয়ের পর তিনি অভিনয় জগতকে ছেড়ে বর্তমানে গুরগাঁওয়ের ইন্ডাস্ট্রিয়ালিস্ট জগতের অন্যতম নাম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে গুগল ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি হেড। উল্লেখ্য, যে ময়ূরীকে এককালে ইন্ডাস্ট্রি সেভাবে মান্যতা দেয়নি, সেই মহিলাই যে পরবর্তীকালে নিজের কেরিয়ারে এমন আমূল পরিবর্তন নিয়ে চলে আসবেন তা ভারতে পারেননি অনেকেই। যুগল হংসরাজের সঙ্গে কেরিয়ার শুরু করা ময়ূরী পরবর্তীকালে বহু বলিউড ছবিতে অভিনয় করলেও সেভাবে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আলোচনা হয়নি। তবে যেভাবে একেবারে বলিউড ইন্ডাস্ট্রির মতো জায়গা থেকে কর্পোরেট দুনিয়ায় তিনি পা রেখেছেন তা অনেককেই অবাক করেছে।

কিম শর্মা

কিম শর্মা

অভিনেত্রী কিম শর্মার অভিনয় জীবন শুরু হয় 'মহব্বতে' ছবি দিয়ে। শাহরুখ সহ মাল্টি স্টারকাস্টের এই ফিল্ম ছিল যশরাজ ব্যানারে। ছবি হিট হলেও কিমের কেরিয়ার সেভাবে তাক লাগাতে পারেনি বলিউডে। এরপর অভিনয় জীবন থেকে মুখ ফিরিয়ে নেন কিম। বর্তমানে তিনি একটি লিয়াজোঁ নামের স্টুডিওর মালকিন। আর তা তিনি সাফল্যের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। সদ্য লিয়েন্ডার পেজের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে আসেন কিম শর্মা। তাঁকে নিয়ে বিভিন্ন আলোচনা বহু সময়ে হয়েছে। এর আগে কিমের সঙ্গে নাম জড়িয়েছে যুবরাজ সিংয়ের। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বহু সমীকরণ। এরপর কিম বর্তমানে খুবই ব্যস্ততম ব্যক্তিত্ব। আপাতত তিনি নিজের স্টুডিও নিয়ে ব্যস্ত।

মীনাক্ষী সেশাদ্রি

মীনাক্ষী সেশাদ্রি

১৯৯৮ সালে নিজের অভিনয় জীবন শুরু করেন মীনাক্ষী। 'ঘাতক' ছবির সঙ্গে সঙ্গেই 'দামিনি' ছিল মীনাক্ষীর জীবনের অন্যতম ব্লকবাস্টার হিট ফিল্ম। এছাড়াও মেরি জং, আন্ধি-তুফান, হিরো, ডেকয়েট-এর মতো ফিল্মে তাক লাগিয়ে দিয়েছেন মীনাক্ষী। পরবর্তীকালে সত্যমেব জয়তে ছবিতেও মীনাক্ষী কার্যত অনেকেরই নজর কেড়ে নেন। তবে শোবিজের দুনিয়া ছেড়ে মীনাক্ষী এখন নেক দূরে। তিনি বর্তমানে টেক্সাসে তাঁর স্বামী ও সন্তানের সঙ্গে রয়েছেন। আপাতত সেখানে তিনি সাফল্যের সঙ্গে চেরিশ ডান্স স্কুল পরিচালনা করেন।

টুইঙ্কল খান্না

টুইঙ্কল খান্না

রাজেশ খান্নার কন্যা হিসাবে যখন টুইঙ্কলের নাম বলিউডে আলোচনায় আসে তখনই ববি দেওলের সঙ্গে জুটি বেঁধে বলিউডে আসে 'বরসাত' ছবিটি। এরপরবর্তীকালে একাধিক ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় টুইঙ্কল খান্নাকে । পরবর্তীকালে তাঁদের প্রেম সম্পন্ন হয়। এরপর অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কল। তবে বিয়ের পর সেভাবে আর অভিনয় জীবনে ফেরেননি এই স্টার। তিনি সাহিত্যজগতে লেখালিখির দিকে নিজেক ডুবিয়ে ফেলেন। 'মিসেস ফানি বোনস', 'দ্যা লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ অ্যান্ড পাজামাস আর ফরগিভিং' এর মতো বেস্ট সেলার বই লিখেছেন টুইঙ্কল। এছাড়াও টুইক নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা টুইঙ্কল। তিনি মহিলাদের জন্যএই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+