অভিনেত্রী জিনাত আমনের শ্লীলতাহানি, তোলপাড় বলিউড
সত্তর ও আশির দশকের খ্যাতনামা অভিনেত্রী জিনাত আমন শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
সত্তর ও আশির দশকের খ্যাতনামা অভিনেত্রী জিনাত আমন শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে শ্লীলতাহানির পাশাপাশি বিরক্ত করা ও পিছু নেওয়ার অভিযোগও জানিয়েছেন অভিনেত্রী জিনাত।

অভিযোগে জিনাত আমন জানিয়েছেন, গত কয়েকমাস ধরেই অত্যন্ত খারাপ আচরণ করছিলেন ওই ব্যবসায়ী। শ্লীলতাহানিও করেন। মুম্বই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৪ডি ও ৫০৯ ধারায় মামলা দায়ের করেছে।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছ, বছর ৬৬-র জিনাতের সঙ্গে পরিচয় ছিল অভিযুক্ত ব্যবসায়ীর। তবে কোনও কারণে সম্পর্কে চিড় ধরলে, সেই ব্যবসায়ীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন জিনাত। তা সত্ত্বেও অভিযোগ, ওই ব্যবসায়ী বারবার জিনাতকে ফোন করেছেন ও পিছু নিয়েছেন।
বারবার নিষেধ করার পরও না শোনায় জিনাত বাধ্য হয়ে জুহু থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অমর খান্না পলাতক বলে পুলিশ জানিয়েছে।
জিনাতের বিয়ে হয়েছিল মাজহার খান নামে একজনের সঙ্গে। তবে ১৯৯৮ সালে তিনি প্রয়াত হন। সত্তরের দশকে হরে রামা হরে কৃষ্ণ, সত্যম শিবম সুন্দরম, হীরা পান্না, ইয়াদো কী বারাত, ডনের মতো সিনেমার অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছন জিনাত।












Click it and Unblock the Notifications