প্রিয়াঙ্কা-দীপিকারও নেই , আস্ত একটা দ্বীপের মালিক এই বলি তারকা, চিনে নিন তাঁকে

বলিউড অভিনেত্রীর নিজের একটা আস্ত দ্বীপ রয়েছে। শুনলেই মনে হবে ঐশ্বর্য, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের কথা। কিন্তু এঁরা ধনী হলেও এই অভিনেত্রীর ঐশ্বর্যের কাছে কিছুই নয়। কিন্তু অনেকেই সেকথা জানেন না।

বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন ঐশ্বর্য রাই। বিপুল সম্পত্তির মালিক তিনি। তারপরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে আলিয়া ভাট। একাধিক তারকাই রয়েছেন। কিন্তু কারোর কাছে নিজের প্রাইভেট দ্বীপ নেই।

Island

সেই বলিউড অভিনেত্রীর নাম জ্যাকলিন ফার্নান্ডেজ। আসলে তিনি শ্রীলঙ্কার নাগরিক। বলিউডে অভিনয়ের সূত্রে থাকেন। জ্যাকলিন সুন্দরী অভিনেত্রী। একাধিক ভালো বলিউড ছবিতে তাবর নায়কদের সঙ্গে কাজ করেছেন তিনি। গত ১৫ বছর ধরে বলিউডে কাজ করছেন অভিনেত্রী। এখন কোনও হিট ছবি তাঁর না হলেও একটা সময়ে একের পর এক হিট ছবি করেছেন জ্যাকলিন।

মার্ডার ২, হাউসফুল ২, রেস ২, কিক । ২০১৬ সালে তিনি শেষ হিট ছবি করেছেন। তার নাম হাউসফুল ৩। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বলিউডের একের পর এক হিট ছবি করেছেন জ্যাকলিন। সেসময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। সেসময়ই ২০১৩ সালে নিজের নামে একটি দ্বীপ কিনেছিলেন জ্যাকলিন। সেটি শ্রীলঙ্কাতেই রয়েছে।

জানা গিয়েছিল সেখানে নাকি একটি বিলাসবহুল ভিলা তৈরি করতে চেয়েছিলেন জ্যাকলিন। এবং সেটি বাণিজ্যিক কারণে ব্যবহার করতে নারাজ ছিলেন তিনি। একেবারেই ব্যক্তিগত জায়গা হিসেবে সেই দ্বীপটিকে রাখতে চেয়েছেন তিনি। কিন্তু এখন সেটিতে বাস্তবে কী করেছেন অভিনেত্রী সেটা স্পষ্ট নয়। ২০১২ সালে ৩ কোটি টাকা দিয়ে এই দ্বীপটি কিনেছিলেন জ্যাকলিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+