Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মঞ্জুলিকা' হয়ে পর্দায় ফের ফিরছেন বিদ্যা বালান

মঞ্জুলিকা' হয়ে পর্দায় ফের ফিরছেন বিদ্যা বালান

রাজস্থানের এক রাজ ঘরানার প্রকাণ্ড রাজবাড়ি। কিন্তু রাতের অন্ধকারে সেখানে কেউ যেতে ভয় পান। সবাই বলেন ওই রাজবাড়ির তৃতীয় মহলে এখনও রাতে ঘুরে বেড়ায় মঞ্জুলিকার অতৃপ্ত আত্মা। রাজা বিভূতি নারায়ণের লালসার হাত থেকে নিজেকে রক্ষা করতে আত্মহত্যা করার আগে বলেছিল, এই রাজ পরিবারের কাউকে সে ছাড়বে না। কিন্তু এই ঘটনার প্রায় ৬০ বছর পর সেই প্রাসাদে ফিরে আসে রাজা বিভূতি নারায়ণের বংশধর সিদ্ধার্থ আর তাঁর স্ত্রী অবনী। কিন্তু সেখানে মঞ্জুলিকার কবল থেকে সবাইকে কীভাবে রক্ষা করবে সিদ্ধার্থর প্রিয় বন্ধু আদিত্য? তার পরের ঘটনা গোটা দেশের দর্শকরা খুব ভাল ভাবেই জানেন। কারণ এই গল্প কোনও তথাকথিত ভূতের গল্প নয়। এটি ২০০৭ সালের অন্যতম সেরা বলিউড মুভি 'ভুল ভুলাইয়া'র কাহিনী। আর আরও একবার পর্দায় ফিরতে চলেছে এই বিখ্যাত ছবি।


আবার ফিরে আসবেন মঞ্জুলিকা!

আবার ফিরে আসবেন মঞ্জুলিকা!

একথা এক বাক্যে সবাই মেনে নেবেন যে, এখনও পর্যন্ত বলি অভিনেত্রী বিদ্যার সবচেয়ে প্রিয় চরিত্রগুলির মধ্যে একটি হল অবনী চতুর্বেদী ওরফে ভূত মঞ্জুলিকা। বিখ্যাত পরিচালক প্রিয়দর্শনকে অসাধারণ কমেডি সিকোয়েন্সের জন্য জিনিয়াস বলা হয়ে থাকে। তাঁর পরিচালিত 'ভুল ভুলাইয়া' এখনও পর্যন্ত হিন্দি সিনেমার অন্যতম সেরা মিউজিক্যাল হিট তো বটেই, সেই সঙ্গে হরর-কমেডি হিটও। আর এই বছর পরিচালক আনিস বাজমী কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানিকে নিয়ে এই ছবির সিক্যুয়াল বানাতে চলেছেন। সেখানেই কানাঘুষো শোনা যাচ্ছে ভূত মঞ্জুলিকার ভূমিকায় নাকি ফের দেখা যাবে বলিউডের 'সিল্ক' বিদ্যা বালানকে।

আসছে ভুল ভুলাইয়া-২

আসছে ভুল ভুলাইয়া-২

২০১১ সালে আনিসের ফিল্ম থ্যাঙ্ক ইউ-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল বিদ্যা বালানকে। সেখান থেকেই আনিসের সঙ্গে বিদ্যার খুব ভাল বন্ধুত্ব হয়েছিল। শোনা যাচ্ছে সেই বন্ধুত্বের প্রতিদান স্বরূপ বিদ্যার প্রোপোজাল মেনে ভুল ভুলাইয়া-২ নিয়ে আসছেন আনিস। আর সেখানেই আবারও বিদ্যাকে দেখা যাবে মঞ্জুলিকার চরিত্রে। শোনা যাচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সে থাকছে বিশেষ চমক। আর সেখানেই দেখা যাবে মঞ্জুলিকা রুপী বিদ্যাকে।

 পরিচালক আনিস বাজমীর বক্তব্য

পরিচালক আনিস বাজমীর বক্তব্য

বিদ্যাকে যে মঞ্জুলিকার চরিত্রে আরও একবার দর্শকরা দেখতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত করেছেন পরিচালক আনিস বাজমী। তিনি বলেছেন, মঞ্জুলিকা তাঁর খুব পছন্দের একটি চরিত্র। আর যেখানে ভুল ভুলাইয়ার সিক্যুয়াল, সেখানে মঞ্জুলিকা থাকবে না সেটা কি হয়? তবে এর থেকে আর বেশি কিছু রহস্য ভেদ করেননি আনিস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+